নিউজিল্যান্ডকে ৮৬ রানে হারিয়ে গ্রুপ শীর্ষেই রইল অস্ট্রেলিয়া

লর্ডসের মাঠে নিউজিল্যান্ডকে ৮৬ রানে হারিয়ে বিশ্বকাপের লিগ তালিকায় গ্রুপ শীর্ষেই রইল অস্ট্রেলিয়া। এদিন প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৩ রান তোলে।

লর্ডসের মাঠে নিউজিল্যান্ডকে ৮৬ রানে হারিয়ে বিশ্বকাপের লিগ তালিকায় গ্রুপ শীর্ষেই রইল অস্ট্রেলিয়া। এদিন প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৩ রান তোলে। জবাবে রান তাড়া করতে নেমে ৪৩.৪ ওভারে মাত্র ১৫৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডকে ৮৬ রানে হারিয়ে গ্রুপ শীর্ষেই রইল অস্ট্রেলিয়া

এর ফলে অস্ট্রেলিয়া শীর্ষেই রইল। ৮ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৪। এদিকে নিউজিল্যান্ড পাকিস্তান ম্যাচের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে ৮ ম্যাচে ১১ পয়েন্টের দাঁড়িয়ে রইল। এদিন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে দারুন স্কোর করতে পারেনি ঠিকই। তবে অসাধারণ বোলিং করে ম্যাচ বের করে নিয়েছে।

ফের একবার বল হাতে অনবদ্য হয়ে উঠলেন মিচেল স্টার্ক। মাত্র ২৬ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার এই বিশ্বকাপে পাঁচটি উইকেট নিলেন স্টার্ক। সব মিলিয়ে এই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী তিনিই। আগের ম্যাচে ৫ উইকেট নেওয়ার পরে এদিন মাত্র ৩১ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন জেসন বেহরনডর্ফ।

এছাড়া প্যাট কামিন্স, নাথান লিয়ন ও স্টিভ স্মিথ একটি করে উইকেট পান। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি করেন মাত্র ৪০ রান। এছাড়া মিডল অর্ডারে রস টেলর ৩০ ও ওপেন করতে নেমে মার্টিন গাপটিল ২০ রান করেন। সবমিলিয়ে মাত্র ৪৩.৪ ওভারে ১৫৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+