প্রথম বিশ্বকাপ খেলতে নেমে ক্রিকেটদুনিয়াকে চমকে দিল এই পাঁচ তরুণ প্রতিভা
বিশ্বকাপ শেষে একনজরে দেখে নেওয়া যাক, ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সেরা যুব প্রতিভা কারা
বিশ্বকাপ শেষে একনজরে দেখে নেওয়া যাক, ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সেরা যুব প্রতিভা কারা

-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
জোফরা আর্চার(ইংল্যান্ড)
ইংল্যান্ড দলের ওয়ান্ডার কিড বলা হচ্ছে তাঁকে! বয়স মাত্র ২৪ বছর।প্রথম বিশ্বকাপ খেলতে নেমে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করেছেন। ফাইনালে সুপার ওভারে ইংল্যান্ডের হয়ে বল হাতে নায়ক আর্চার। টুর্নামেন্টে ২০ উইকেট তুলে নিয়ে ২০১৯ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ৩ নম্বরে রয়েছেন আর্চার।

শাহিন আফ্রিদি (পাকিস্তান)
বয়স মাত্র ১৯ বছর! প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার শাহিন আফ্রিদি। চলতি বিশ্বকাপে এক ম্যাচে(বাংলাদেশ) সর্বাধিক ৬ উইকেট(৩৫/৬) পেয়েছেন শাহিন।
রেকর্ড ১) বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ট বোলার হিসেবে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন শাহিন। ১৯ বছর ৯০ দিন বয়সে বিশ্বকাপের ম্যাচে ৯.১ ওভার হাত ঘুরিয়ে ৩৫ রান খরচ করে ৬ উইকেট তুলে নিয়েছেন আফ্রিদি।
রেকর্ড২) বিশ্বকাপে কোনও পাক বোলারের সেরা বোলিং- তরুণ শাহিনের এই বোলিং স্পেলই বিশ্বকাপের ইতিহাসে কোন পাক বোলারের সেরা স্পেল। এর আগে ২০১১ বিশ্বকাপে কেনিয়ার বিরুদ্ধে শাহিদ আফ্রিদির ১৬/৫ ছিল, কোনও পাক বোলারের সেরা স্পেল ছিল।

অভিষ্কা ফার্নান্দো(শ্রীলঙ্কা)
২০১৯ ক্রিকেট বিশ্বকাপে শ্রীলঙ্কার জার্সিতে প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপ শতরান রয়েছে অভিষ্কার। ১০৩ বল খেলে ১০৪ রান করেন শ্রীলঙ্কান ২১ বছরের ডানহাতি।

নিকোলাস পুরান(ওয়েস্ট ইন্ডিজ)
২৩ বছরের ওয়েস্ট ইন্ডিয়ান বাঁ-হাতির ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে একটি সেঞ্চুরি রয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০৩ বলে ১১৮ রান হাঁকান নিকোলাস পুরান

ওসানে থমাস(ওয়েস্ট ইন্ডিজ)
২০১৯ ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৪ উইকেট তুলে নিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন। পরে যদিও টুর্নামেন্টে সেভাবে দাগ কাটতে পারেননি ২২ বছরের তরুণ ডানহাতি।












Click it and Unblock the Notifications