ICC: ব্যাটারদের অতিরিক্ত সুবিধা বন্ধ হতে পারে, ওয়াইড বল নিয়ে নিয়ম পরিবর্তনের কথা ভাবছে আইসিসি
বর্তমানে টি২০ ক্রিকেটের যুগে দর্শক চার-ছক্কা দেখতে চান। সেই কারণে ব্যাটিং-সহায়ক সব নিয়ম বানিয়ে বোলারদের কাজকে অত্যন্থ কঠিন করে তুলেছে আইসিসি। এখন ওয়ানডেতেও টি২০ ক্রিকেটের ধাঁচে ব্যাটিং করেন ব্যাটারা, অনেক সময়ই ক্রিকেটীয় ব্যাকারণ মানা হয় না, এরফলে বোলারদের কাজ অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে বোলারদের সুবিধার কথা ভাবছে আইসিসির ক্রিকেট কমিটি।
অনেকেই মনে করেন 'ওয়াইড' বল নিয়ে বর্তমান নিয়মটা একটু বেশিই কঠোর বোলারদের জন্য। এই মতের সঙ্গে সহমত দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি তথা আইসিসির ক্রিকেট কমিটির সদস্য শন পোলক। প্রোটিয়া প্রাক্তনী এখন ওয়াইডের বর্তমান নিয়ম ও পরিবর্তিত নিয়ম নিয়ে কাজ করছেন।

বর্তমান নিয়ম অনুযায়ী একটা বলকে তখনই ওয়াইড ডাকা হবে যখন সেটি ব্যাটার যেখানে স্টান্স নিয়েছিল সেখান থেকে নির্দিষ্ট দূর দিয়ে যায়। কিন্তু বর্তমানে ক্রিকেটে অনেক ব্যাটারই সেই নিয়মের ফাঁক গলে অভিনব সমস্ত শট খেলছে। এবার এই নিয়মের পরিবর্তন আনতে চাইছে আইসিসির ক্রিকেট কমিটি।
সংবাদসংস্থা পিটিআই-কে পোলক বলেছেন, 'যদি কোনও ব্যাটার একেবারে শেষ মুহূর্তে জায়গা বদল করে নেয়, আমার কাছে সেটা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমার মনে হয়, বোলারের রান আপের শুরুতেই জানার অধিকার রয়েছে সে কোন জায়গায় বল করতে চলেছে। বর্তমান নিয়মে অনেকটাই সুবিধা আছে ব্যাটারদের। হল যদি ব্যাটার নড়াচড়া করে এবং সেই সময় যদি বোলার বল করে, তাহলে ব্যাটারের আসল জায়গা ধরে বলটিকে ওয়াইড ঘোষণা করা হয় বা হয় না।
পোলক আরও বলেছেন, আমরা এই ব বিষয় নিয়ে কাজ করছি। আইসিসি-র ক্রিকেট কমিটির সদস্য হিসাবে আমরা বোলারদের ওয়াইড বল নিয়ে বোলারকে আরও স্বাধীনতা দিতে চাই। এই নিয়ম অত্যন্ত কঠোর বলেই আমার মনে হয়।
আইসিসির ক্রিকেট কমিটির সদস্যের কথায়, বোলারদের তাদের রান-আপ সম্পর্কে সচেতন থাকতে হবে এবং জানতে হবে তাদের কোথায় বল করতে হবে। দৌড় শুরু করার সময়ে বোলারেরা জানে তারা কোথায় বল করবে। কিন্তু শেষ সময়ে এসে তাদের বোলিংয়ে পরিকল্পনা বদল করা কখনই সম্ভব নয়। এই পরিস্থিততে নিয়মের কঠোরতা বজায় রাখলে চলবে না। আপাতত এটা নিয়ে আলোচনা চলছে। এ বার সময় হয়েছে বোলারদেরও কিছু ফেরত দেওয়ার।












Click it and Unblock the Notifications