টস কী তাহলে উঠে যাচ্ছে ক্রিকেট থেকে, জেনে নিন
এবার কী তবে সত্যিই টস উঠে যেতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে? শুনতে অবাক লাগলেও এই সম্ভবনাই জোড়াল হচ্ছে বর্তমানে। আলোচণার প্রসঙ্গে বহুবার উঠে এসেছে টসে উঠিয়ে দেওয়ার প্রসঙ্গ।
এবার কী তবে সত্যিই টস উঠে যেতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে? শুনতে অবাক লাগলেও এই সম্ভবনাই জোড়াল হচ্ছে বর্তমানে।

আলোচণার প্রসঙ্গে বহুবার উঠে এসেছে টসে উঠিয়ে দেওয়ার প্রসঙ্গ। কিন্তু কোনও বারেই তেমন আমূল পায়নি এই সম্ভবনা। তবে, এবার ঘোর বিপদে টসের ভবিষ্যত। ২৮ এবং ২৯ মে মুম্বইয়ে বসবে আইসিসির ক্রিকেট কমিটির বৈঠক। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে আদৌ, এই টস করার প্রথা চালু রাখা হবে কি না, সেই নিয়ে।
টেস্ট ক্রিকেটের আদি যুগ থেকে টসের প্রচলন। অর্থাৎ ক্রিকেটের জন্মলগ্ন থেকেই টস রয়েছে। প্রথম টেস্ট খেলা হয়েছিল ১৮৭৭ সালে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে। সেই ম্যাচেই শুরু হয় টসের প্রচলন, যা এখনও বর্তমান।
কিন্তু আইসিসির ক্রিকেট কমিটির বৈঠকের পর সেই প্রথার অস্তিত্ব থাকবে কি না, তাই এখন বড় প্রশ্ন। আইসিসির ক্রিকেট কমিটির এই বৈঠকে উপস্থিত থাকবেন অ্যান্ড্রু স্ট্রস, মাহেলা জয়বর্ধনে, রাহুল দ্রাবিড়, ডেভিড হোয়াইট, রিচার্ড কেটেলবরো, অনিল কুম্বলে, শন পোলক, ক্লেয়ার কনর। অধিকাংশ সদস্যই যদি সহমত হন তাহলে উঠে যাবে টসের প্রথা।
যদিও স্টিভ ওয়, মাইকেল হোল্ডিংয়ের মতো প্রাক্তন তারকারা চান না টস উঠে যাক।
তবে, আন্তর্জাতিক স্তরে এই নিয়ে আলোচণা করা হলেও, ইতিমধ্যেই টস প্রথা উঠে গিয়েছে কাউন্টি ক্রিকেটে। ভারতে ঘরোয়া ক্রিকেট থেকেও টসে তুলে দেওয়ার প্রসঙ্গে বহুবার আলোচণা হয়েছে। কিন্তু ফল কিছুই হয়নি।












Click it and Unblock the Notifications