স্টোকসকে 'গ্রেটেস্ট' আখ্যা দিয়ে বিপাকে আইসিসি, শুনতে হল সচিন ফ্যানদের বিদ্রুপ
বেন স্টোকসকে বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটার আখ্যা দিয়ে ও তাঁর সঙ্গে আরও একবার সচিন তেন্ডুলকরের তুলনা টেনে বিপাকে পড়েছে আইসিসি।
বেন স্টোকসকে বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটার আখ্যা দিয়ে ও তাঁর সঙ্গে আরও একবার সচিন তেন্ডুলকরের তুলনা টেনে বিপাকে পড়েছে আইসিসি। বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থাকে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিদ্রুপ করতে ছাড়েননি মাস্টার ব্লাস্টারের ভক্তরা।

অ্যাসেজে দুর্ধর্ষ স্টোকস
চলতি অ্যাসেজ সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বেন স্টোকসের অপরাজিত ১৩৫ রানের সৌজন্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক পায় ইংল্যান্ড। স্টোকসের এই ইনিংস বিশ্ব ক্রিকেটে শোরগোল ফেলে দেয়।
|
আইসিসি-র কর্ম
এই অতিমানবিক ইনিংসের পর বেন স্টোকসরে সম্মান জানাতে খানিকটা মজার ছলেই আরও একবার তাঁর সঙ্গে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের তুলনা টানে আইসিসি। টুইটারে সচিনের সঙ্গে স্টোকসের ছবি পোস্ট করে ইংল্যান্ড অল রাউন্ডারকে 'দ্য গ্রেটেস্ট ক্রিকেটার অফ অল টাইম' বলে আখ্যা দেয় বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা। এ পর্যন্ত ঠিক থাকলেও, এরপর 'অ্যান্ড সচিন তেন্ডুলকর' লেখা যোগ করে রীতিমতো বিপাকে পড়েছে আইসিসি।
|
রি-টুইট
বেন স্টোকসের অপরাজিত ৮৪ রানের সৌজন্যে ক্রিকেট বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। সেই সময় একই পোস্ট দেওয়াকে ঘিরে বিতর্কে জড়িয়েছিল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। সেই পোস্ট রি-টুইট করে আরও সমস্যায় বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।
|
প্রতিক্রিয়া
আইসিসি-র এমন কাজে স্বভাবতই চটেছেন সচিন তেন্ডুলকর ফ্যানরা। বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থাকে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিদ্রুপ করতে ছাড়েননি নেটিজেনরা।












Click it and Unblock the Notifications