ফুটবলের মতো ক্রিকেটেও চালু হতে চলেছে এই নিয়ম, ঘোষণা আইসিসির
অনুশাসন মেনে খেলা বজায় রাখতে বেশকিছু নতুন নিয়ম চালু করছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।
ক্রিকেট মাঠে অনুশাসন মেনে খেলা বজায় রাখতে বেশকিছু নতুন নিয়ম চালু করছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে বিশ্বজুড়ে হওয়া প্রতিটি ম্যাচে সেই নিয়ম বলবৎ হবে।
যে নিয়মগুলি নতুন চালু হতে চলেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল, ব্যাটের আকার নিয়ে নিয়ম, অভব্য আচরণের জন্য খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠানো ও ডিআরএস সিস্টেমে বদল আনা। দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ও পাকিস্তান বনাম শ্রীলঙ্কা সিরিজ থেকেই এই নতুন নিয়ম চালু হতে চলেছে বলে আইসিসির তরফে জানানো হয়েছে।

মাঠের বাইরে খেলোয়াড়
আম্পায়ার বা ম্যাচ রেফারি চাইলে অভব্য আচরণের জন্য এবার থেকে খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠানো যাবে। এটিকে লেভেল ৪ অপরাধ হিসাবে ধরা হবে। যেমন আম্পায়ারকে হুমকি, ইচ্ছে করে শারীরিক সংঘর্ষ, অন্য খেলোয়াড়কে নিগ্রহ সহ একাধিক অভিযোগে মাঠের বাইরে পাঠানো হবে খেলোয়াড়কে।

ব্যাটের সাইজ
ব্যাট ও বলের সামঞ্জস্য রাখতে ব্যাটের নির্দিষ্ট সাইজ ও ঘনত্ব থাকতে হবে। ব্যাটের ঘনত্ব ধারের দিকে কোনওমতেই ৪০ মিলিমিটারের বেশি হওয়া যাবে না। সবমিলিয়ে ঘনত্ব হতে হবে ৬৭ মিলিমিটারের মধ্যে।

ডিআরএস
টেস্টে ৮০ ওভারের পর কোনও টপ আপ রিভিউ পাওয়া যাবে না। অর্থাৎ সেভাবে দেখলে ইনিংস পিছু দুটি করে ডিআরএস পাওয়া যাবে। এবং টি২০-তেও নতুন নিয়ম হিসাবে ডিআরএস চালু হবে।

রান আউট
কোনও ব্যাটসম্যান রান নেওয়ার সময় ব্যাট লাইন পেরিয়ে ক্রিজে ঢুকে যাওয়ার পর তা কোনওভাবে বেল পড়ার সময়ে উঠে গেলে তা আউট হিসাবে গণ্য হবে না।

বাউন্ডারিতে ক্যাচ
বাউন্ডারি হাওয়া ভাসতে থাকে খেলোয়াড়দের প্রথমে বলে হাত দিতে হবে বল বাউন্ডারির বাইরে চলে যাওয়ার আগে। না হলে হাওয়ায় ভাসা থাকলেও তা ছক্কা বলে ঘোষণা করা হবে।












Click it and Unblock the Notifications