চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ : বাংলাদেশকে ৮ উইকেটে হারাল ইংল্যান্ড

প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে শুরু করল বাংলাদেশ। তামিম ইকবালদের ৮ উইকেটে হারিয়ে ম্যাচ পকেটে পুরে নিল জো রুটরা।

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে শুরু করল বাংলাদেশ। এদিন প্রথম ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৫ রান করে বাংলাদেশ। তবে ইংল্যান্ড ১৬ বল বাকী থাকতে ৮ উইকেটে ম্যাচ পকেটে পুরে নিল।

এদিন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ওভালের পাটা উইকেটে দারুণ শুরু করেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। তামিম ১২৮ রানের অনবদ্য ইনিংস খেলেন। মিডল অর্ডারে মুশফিকুর ৭৯ রান করেন। শেষদিকে সাব্বির রহমান ১৫ বলে ২৪ রান করে দলকে তিনশো রানের গণ্ডী পার করান।

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ : বাংলাদেশকে হারাল ইংল্যান্ড

জবাবে রান তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুতেই জেসন রয়ের (১ রান) উইকেট হারায়। তবে দ্বিতীয় উইকেটে অ্যালেক্স হেলস ও জো রুট অনবদ্য পার্টনারশিপ গড়েন। হেলস ৯৫ রান করে আউট হন। তবে রুট অসাধারণ শতরান করে অপরাজিত থাকেন। তিনি করেন ১৩৩ রান। তাঁকে সঙ্গে দেন ইয়ন মর্গ্যান (অপরাজিত ৭৫ রান)। দুজনে মিলে ৪৭.২ ওভারেই ইংল্যান্ডকে সহজ জয় এনে দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+