ICC Awards 2023: আইসিসি বর্ষসেরা পুরস্কারের তিনটি বিভাগে মনোনীতদের তালিকা প্রকাশ, ভারত থেকে মাত্র ২

ICC Awards 2023: আইসিসি প্রতি বছরের মতো এবারও বর্ষসেরাদের স্বীকৃতি জানাবে। আজ থেকে ৫ জানুয়ারির মধ্যে ১৩টি বিভাগে মনোনীতদের তালিকা প্রকাশিত হবে। এরপর ভোটাভুটিতে নির্ধারিত হবে বিজয়ীদের নাম।

আজ তিনটি বিভাগের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। যাতে ভারত থেকে রয়েছেন মাত্র ২ জন ক্রিকেটার।

ICC Awards 2023: আইসিসি বর্ষসেরা পুরস্কারের তিনটি বিভাগে মনোনীতদের তালিকা প্রকাশ

আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটারকে দেওয়া হয় স্যর গারফিল্ড সোবার্স ট্রফি। বর্ষসেরা মহিলা ক্রিকেটার পান রাচেল হেইহো ফ্লিন্ট ট্রফি। পুরুষদের বর্ষসেরা টেস্ট, ওডিআই এবং টি২০ ক্রিকেটারকে পুরস্কৃত করা হয়। মহিলাদের বর্ষসেরা ওডিআই ও টি২০ ক্রিকেটারের পুরস্কারের পাশাপাশি রয়েছে পুরুষ ও মহিলা বিভাগে ইমার্জিং ক্রিকেটারের পুরস্কার।

পুরুষ ও মহিলা বিভাগে অ্যাসোসিয়েট দেশগুলির সেরা ক্রিকেটারকেও পুরস্কার প্রদান করে থাকে আইসিসি। রয়েছে আইসিসি স্পিরিট অব ক্রিকেট ও বর্ষসেরা আম্পায়ারের পুরস্কারও। বিশ্বের সংবাদমাধ্যমের প্রতিনিধি-সহ আইসিসি গ্লোবাল আকাদেমি ও ক্রিকেটপ্রেমীদের ভোটের নিরিখেই পুরস্কার প্রাপকের নাম চূড়ান্ত হবে। আজ থেকেই ভোটিং শুরু হয়েছে।

আইসিসির বিচারে পুরুষদের বর্ষসেরা টি২০ আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার দৌড়ে সূর্যকুমার যাদবের সঙ্গে রয়েছেবন নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান, উগান্ডার অল্পেশ রামজানি ও জিম্বাবোয়ের সিকান্দর রাজা। তবে বিশ্বের ১ নম্বর টি২০ আন্তর্জাতিক ব্যাটার এই বিভাগে পুরস্কার পাওয়ার ব্যাপারে ফেভারিট।

আইসিসির বিচারে বর্ষসেরা মহিলা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন, ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুজ ও অস্ট্রেলিয়ার এলিস পেরি। আইসিসির বিচারে বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার (পুরুষ) বিভাগে মনোনয়ন পেয়েছেন ভারতের যশস্বী জয়সওয়াল, দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি, শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কা ও নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র।

এই বিভাগে মূল লড়াই রাচিনের সঙ্গে কোয়েটজিরই হবে বলে মনে করা হচ্ছে। কেন না, এই দুই ক্রিকেটারই বিশ্বকাপে তাকলাগানো পারফরম্যান্স উপহার দিয়েছেন। মহিলাদের বিভাগে বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটার হওয়ার জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের মারুফা আখতার, ইংল্যান্ডের লরেন বেল, স্কটল্যান্ডের ডার্সি কার্টার ও অস্ট্রেলিয়া ফোবি লিচফেল্ড।

পুরুষ ও মহিলাদের বিভাগে বর্ষসেরা ওডিআই ক্রিকেটারদের দৌড়ে কারা থাকবেন তা জানা যাবে আগামীকাল। বাকি পুরস্কারগুলির মনোনয়নের তালিকা প্রকাশিত হবে শুক্রবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+