বিশ্বকাপের সূচি ঘোষণা আইসিসির, ভারত কবে মাঠে নামছে জেনে নিন
বিশ্বকাপের সূচি ঘোষণা আইসিসির, ভারত কবে মাঠে নামছে জেনে নিন
২০২২ সালে নিউজিল্যান্ডের মাটিতে আয়োজিত হতে চলা মহিলা ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি। বে ওভালে প্রথম ম্যাচে মাঠে নামছে নিউজিল্যান্ড। ৪ মার্চ থেকে টুর্নামেন্ট শুরু, চলবে ৩ এপ্রিল পর্যন্ত। প্রথম দিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোয়ালিফারারে উত্তীর্ণ দল ম্যাচ খেলবে।

ভারত কবে অভিযান শুরু করতে চলেছে
টুর্নামেন্টের তৃতীয় দিন কোয়ালিফায়ারে উত্তীর্ণ দলের বিরুদ্ধে ৬ মার্চ থেকে ভারতীয় মহিলা ক্রিকেট দল ২০২২ মহিলা বিশ্বকাপে অভিযান শুরু করবে।

একনজরে ভারতের ম্যাচ কবে কবে
৬ মার্চ রবিবার, ভারত বনাম কোয়ালিফায়ারে উত্তীর্ণ দল, ম্যাচ বে ওভালে
১০ মার্চ, বৃহস্পতিবার ভারত বনাম নিউজিল্যান্ড, ম্যাচ হ্যামিলটনের সেডন পার্কে
১২ মার্চ শনিবার, ভারত বনাম কোয়ালিফায়ারে উত্তীর্ণ দল, ম্যাচ হ্যামিলটনের সেডন পার্কে
১৬ মার্চ বুধবার ভারত বনাম ইংল্যান্ড, ম্যাচ বে ওভালে
১৯ মার্চ, শনিবার ভারত বনাম অস্ট্রেলিয়া, ম্যাচ অকল্যান্ডের ইডেন পার্কে
২২ মার্চ, মঙ্গলবার ভারত বনাম কোয়ালিফায়ারে উত্তীর্ণ দল, ম্যাচ হ্যামিলটনের সেডন পার্কে
২৭ মার্চ, রবিবার, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ম্যাচ ক্রাইস্টচার্চে

সব মিলিয়ে কটি দল খেলছে
২০২২ মহিলা বিশ্বকাপে ৮ দলের টুর্নামেন্ট। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত , ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ইতিমধ্য়ে বিশ্বকাপের জন্যে কোয়ালিফাই করে গিয়েছে। ২০২১ সালে শ্রীলঙ্কার মাটিতে মহিলা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি থেকে বাকি ৩ দলকে বেছে নেওয়া হবে। ২০২১ সালে যোগ্যাতা অর্জন পর্বের এই ম্যাচ ২৬ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত খেলা হবে।

গত বারের চ্যাম্পিয়ন দলের অভিযান শুরু কবে
গতবারের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ মার্চ সেডন পার্কে অভিযান শুরু করবে। ২০২২ মহিলা বিশ্বকাপের ফাইনাল ৩ এপ্রিল।












Click it and Unblock the Notifications