Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC U19 World Cup 2024: বিশ্বকাপের ফর্ম্যাটে বিরাট বদল, গ্রুপ পর্বে ভারতের প্রতিপক্ষ কারা?

ঢাকে কাঠি পড়ে গিয়েছে একদিনের বিশ্বকাপের।আগামী ৫ অক্টোবর থেকে একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে চলেছে। চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। ২০১৬ সালের পর আবার ভারতের মাটিতে বসতে চলেছে আইসিসির কোনও আসর।কিন্তু এরইমধ্যে ফের এক বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি। তবে এই বিশ্বকাপ অনূর্ধ্ব ১৯ দলের।

আগামী বছর শ্রীলঙ্কায় ১৩ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্বকাপের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়ে। ভারত নামবে ১৪ জানুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে।দ্বিতীয় ম্যাচে ১৮ জানুয়ারি আমেরিকার বিরুদ্ধে নামবে ভারতীয় যুব দল। ২০ জানুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া।

ICC U19 World Cup 2024

আসন্ন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফর্ম্যাটে বিরাট পরিবর্তন এনেছে আইসিসি। টুর্নামেন্টের ১৫তম সংস্করণে ১৬টি দল অংশ নেবে। ফরম্যাটে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে। দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে চারটি করে দল থাকবে। তবে প্রতিটি গ্রুপ থেকে সেরা তিনটি দল এখন সুপার সিক্স পর্বে যাবে।

সুপার সিক্স পর্বে ছ'টি দলের দু'টি বিভাগ হবে। একটি বিভাগে এ ও ডি গ্রুপের ছয়টি দল, আর একটি বিভাগে বি ও সি গ্রুপের ছয়'টি দল থাকবে। প্রতিটি দলই গ্রুপ পর্বে পাওয়া পয়েন্ট, জয়ের সংখ্যা এবং নেট রান রেট সঙ্গে নিয়ে সুপার সিক্সে খেলতে নামবে।

ICC U19 World Cup 2024

সুপার সিক্সে থাকা দু'টি বিভাগের প্রথম দু'টি দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। সেই দু'টি ম্যাচের বিজয়ীরা ফাইনাল খেলবে। আরও বেশ পরিবর্তন করা হয়েছে টুর্নামেন্টে। পাঁচটি যোগ্যতা অর্জনকারী দল হল নামিবিয়া, নেপাল, নিউ জ়িল্যান্ড, স্কটল্যান্ড এবং আমেরিকা। ভারত রয়েছে পূর্ণ সদস্যের দল হিসাবেই। গত বারের চ্যাম্পিয়নও টিম ইন্ডিয়া। তারা নামবে ট্রফি ধরে রাখার লক্ষ্য নিয়ে।

'এ' গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। টিম ইন্ডিয়ার সঙ্গে রয়েছে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।এছাড়া 'বি' গ্রুপে পড়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।'সি' গ্রুপে অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে, নামিবিয়া ও আয়োজক শ্রীলঙ্কা। 'ডি' গ্রুপে আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাকিস্তান ও নেপাল।

ICC U19 World Cup 2024

১৩ থেকে ২১ জানুয়ারি গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।শ্রীলঙ্কার কলম্বোর পাঁচটি মাঠে ম্যাচগুলি হবে। সেগুলি হল পি সারা ওভাল, কলম্বো ক্রিকেট ক্লাব, ননডেসক্রিপ্টস ক্রিকেট ক্লাব, সিংহলিজ় স্পোর্টস ক্লাব এবং প্রেমদাসা আন্তর্জাতিক স্টেডিয়াম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+