ICC U19 Women's T20 World Cup 2025: মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপের সূচি ঘোষিত, ভারত কোন গ্রুপে?

ICC U19 Women's T20 World Cup 2025: মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণটি হবে মালয়েশিয়ায়। আজ তার সূচি ঘোষণা করে দিল আইসিসি।

বিশ্বের ১৬টি দেশকে নিয়ে ৪১টি ম্যাচের এই বিশ্বকাপ শুরু হবে আগামী ১৮ জানুয়ারি, চলবে ২ ফেব্রুয়ারি অবধি। ১৩ থেকে ১৬ জানুয়ারি থাকবে ওয়ার্ম আপ ম্যাচগুলি।

ICC U19 Women s T20 World Cup 2025

সেলাঙ্গর, জোহর ও সারাওয়াকে হবে ম্যাচগুলি। ২ ফেব্রুয়ারি ফাইনাল হবে সেলাঙ্গরের বেউয়েমাস ওভালে। গত বছর এই বিশ্বকাপের প্রথম সংস্করণটি হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। সেবার ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে খেতাব জিতেছিল ভারত। এবার তাই খেতাব দখলে রাখার লড়াই।

ভারতের সঙ্গে গ্রুপ এ-তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও মালয়েশিয়া। গ্রুপ বি-তে ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার, আফ্রিকার কোয়ালিফায়ার ও সামোয়া রয়েছে গ্রুপ সি-তে। অস্ট্রেলিয়া, বাংলাদেশ, এশিয়া কোয়ালিফায়ার ও স্কটল্যান্ড রয়েছে গ্রুপ ডি-তে।

গ্রুপ এ ও ডি-র ম্যাচগুলি হবে সেলাঙ্গরে, গ্রুপ বি-র খেলাগুলি জোহর ও গ্রুপ সি-র ম্যাচগুলি হবে সারাওয়াকে। ভারতের প্রথম ম্যাচ ১৯ জানুয়ারি। গ্রুপ পর্বের পর থাকবে সুপার সিক্স। তারপর সেমিফাইনাল ও ফাইনাল হবে ক্রমান্বয়ে।

ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে অভিযান শুরুর পর ভারতের দ্বিতীয় ম্যাচ ২১ জানুয়ারি মালয়েশিয়া ও তৃতীয় ম্যাচ ২৩ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে। ২৫ জানুয়ারি থেকে সুপার সিক্সের খেলাগুলি শুরু হবে, চলবে ২৯ জানুয়ারি অবধি। ৩১ জানুয়ারি দুটি সেমিফাইনাল। ফাইনাল ২ ফেব্রুয়ারি। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলি হবে সেলাঙ্গরে বেউয়েমাস ওভালে। সেমিফাইনালগুলির রিজার্ভ ডে ১ ফেব্রুয়ারি। ফাইনালের রিজার্ভ ডে ৩ ফেব্রুয়ারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+