Champions Trophy: আইসিসির সেরা একাদশে নেই রোহিত, ভারত থেকে সুযোগ পেলেন কারা? দেখুন তালিকা
প্রতিটি আইসিসি ইভেন্টের পরই সেরা একাদশের তালিকা প্রকাশ করা হয়। আইসিসির তালিকায় কারা জায়গা পেলেন,তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল তাকে তুঙ্গে। ব্যতিক্রম হল না সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও। ফাইনাল ম্যাচের একদিনের মধ্যেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে টুর্নামেন্টের সেটা একাদশ ঘোষণা করা হল। কে হলেন এই দলের অধিনায়ক? ভারত থেকে সুযোগ পেলেন কারা? তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
আইসিসির সেরা একাদশে সুযোগই পেলেন না রোহিত শর্মা। চ্যাম্পিয়ন অধিনায়ক হয়েও আইসিসির সেরা একাদশে স্থান হলো না হিটম্যানের। এই দলের অধিনায়ক হয়েছেন নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। দলে সুযোগ পেয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। তিনি চারটি ম্যাচে ২৬৩ রান করেছেন। দুটি শতরান করেছেন। রাচিনই হয়েছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার।

তালিকায় দ্বিতীয় নাম আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। ৭২ গড়ে ২১৬ রান করেছেন তিন ম্যাচে। এর মধ্যে রয়েছে একটি শতরান। এই দুজন রয়েছেন ওপেনার হিসেবে। মিডল অর্ডারের ব্যাটসম্যান হিসাবে সুযোগ পেয়েছেন বিরাট কোহলি। ৫ ম্যাচে ২১৮ রান করেছেন। এর মধ্যে রয়েছে একটি শতরান।
শ্রেয়স আইয়ার আছেন এই তালিকায়, পাঁচ ম্যাচে ২৪৩ রান করেছেন। এর মধ্যে রয়েছে দুটি অর্ধশতরান। ভারতীয় দলের মিডল অর্ডারের অন্যতম ভরসা শ্রেয়স আইয়ার। এই টুর্নামেন্টে ভারতীয় দলের মিডল অর্ডার কতটা ভালো খেলেছে তা আইসিসির তালিকা থেকে প্রমাণিত হল। কারণ সুযোগ পেয়েছেন কেএল রাহুলও। ১৪০ রান করেছেন কোন অর্ধশতরান করেননি। কিন্তু রাহুল যে ইনিংস গুলি খেলেছেন তা ভারতের জয়ের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিয়েছে।
অলরাউন্ডার হিসেবে রয়েছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। পাঁচ ম্যাচে ১৭৭ রান করার পাশাপাশি ২ উইকেট নিয়েছেন পাঁচটি অনবদ্য ক্যাচ নিয়েছেন। আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই আছেন এই তালিকায়। তিনি ১২৬ রান করেছেন ৬ উইকেট নিয়েছেন। মিচেল স্যান্টনার তিনি পাঁচ ম্যাচে নটি উইকেট নিয়েছেন।
ভারতের দুই বোলার আছেন এই তালিকায়। বরুন চক্রবর্তী, মহমম্দ শামি। বরুণ তিন ম্যাচ খেলেই তিনি ৯ উইকেট পেয়েছেন।বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচে খেলার সুযোগ পাননি বরুণ। গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন বরুণ চক্রবর্তী। ফাইনাল ম্যাচেও নিলেন ২ উইকেটে, সব মিলিয়ে সংখ্যাটা ৯। মহমম্দ শামি পাঁচ ম্যাচ খেলে নয় উইকেট পেয়েছেন।
টুর্নামেন্টের দ্বাদশ ব্যক্তি হিসাবে নির্বাচিত হয়েছেন ভারতের অক্ষর প্যাটেল। সব মিলিয়ে আইসিসির একাদশে মূলত ভারত এবং নিউজিল্যান্ডের ক্রিকেটারদেরই দাপট বেশি। সুযোগ পেয়েছেন তিন আফগান ক্রিকেটার ।তবে অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে অন্য দুই দলে কোন ক্রিকেটারই আইসিসির সেরা একাদশে সুযোগ পাননি।












Click it and Unblock the Notifications