T20 World Cup: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের জন্য চূড়ান্ত হল ভারতের প্রতিপক্ষ, কবে, কোথায় হবে এই ম্যাচ?
আইপিএলের কয়েকদিন পরই শুরু হয়ে যাবে টি২০ বিশ্বকাপ। সময় কম থাকায় ভারত যে একটি প্রস্তুতি ম্যাচ খেলে বিশ্বকাপ খেলতে নামবে তা আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। এবার প্রতিপক্ষ দলও ঘোষণা হয়ে গেল।
আইসিসির তরফে টি২০ বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করে দেওয়া হয়েছে। ভারত বিশ্বকাপের আগে একটি মাত্র অনুশীলন ম্যাচ খেলবে ১ জুন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবেন রোহিতরা। সেই ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। সূত্রের খবর অনুসারে, নিউ ইয়র্কের এইসেনহওয়ার পার্কে খেলাটি হতে পারে। এই একই স্টেডিয়ামে ৯ জুন ভারত পাকিস্তান ম্যাচ হবে। ফলে শাকিবদের বিরুদ্ধে ম্যাচটাকে রোহিতরা পাকিস্তানের ম্যাচের প্রস্তুতি হিসেবেও দেখছে।

আগামী ২৭ মে থেকে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলি শুরু হবে। আগামী ১ জুন পর্যন্ত তা চলবে। ভারত একটি ম্যাচ খেললেও অস্ট্রেলিয়া দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৮ মে নাবিবিয়ার বিরুদ্ধে এবং ৩০ মে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।পাকিস্তান এবং ইংল্যান্ড আবার কোনও ওয়ার্ম আপ ম্যাচ খেলবে না। দুই দলই চলতি মাসের শেষদিকে চার ম্যাচের টি২০ সিরিজ খেলবে।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে,আগের নিয়ম থেকে সরে এসে প্রত্যেক দল দুটির বদলে একটি করে ওয়ার্ম আপ ম্যাচ খেলতে পারে। পুরো বিষয়টি নির্ভর করছে তাঁরা কোন সময়ে টুর্নামেন্টে হাজির হচ্ছে তার ওপর।
গত বছর একদিনের বিশ্বকাপের আগে প্রতিটি দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল। কিন্তু এবার টি-২০ বিশ্বকাপের আগে সব দল সমান প্রস্তুতি ম্যাচ খেলছে না। এ বিষয়ে আইসিসি-র পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে, 'এখন প্রস্তুতি ম্যাচ বিষয়ক নিয়ম বদল করা হয়েছে। টি-২০ বিশ্বকাপের আগে মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজে কখন পৌঁছবে, তার ভিত্তিতে প্রতিটি দল প্রস্তুতি ম্যাচের সংখ্যা বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে।'
এই মুহূর্তে ভারতীয় দলে নির্বাচিত ক্রিকেটাররা সবাই আইপিএলে খেলছেন। এখন থেকে গ্রুপ পর্বের খেলা শেষ হলে একদল রওনা দেবে আমেরিকার উদ্দেশ্যে। আর প্লে অফ পর্ব হয়ে গেলে বাকিরা রওনা দেবে আমেরিকার উদ্দেশ্যে।ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে ভারতীয় দল তিনটি ব্যাচে রওনা হবে, ২৫ এবং ২৬ মে দুটি ভাগে ভাগ হয়ে যাবে ভারতীয় দল। ২৬ মে আইপিএল ফাইনালে অংশগ্রহণকারী খেলোয়াড়রা পরবর্তী তারিখে রওনা হবেন।
কোচ দ্রাবিড়ের কাছে বাড়তি চ্যালেঞ্জ অল্প সময়ের মধ্যেই বিশ্বকাপের জন্য দলকে তৈরি করা। নিউইয়র্কে ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। ৯ জুন মেগা ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। । ১২ জুন আমেরিকার বিরুদ্ধে ও ১৫ জুন কানাডার বিরুদ্ধে। সুপার এইটের ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে।
টি-২০ বিশ্বকাপের জন্য নিউইয়র্কের নতুন স্টেডিয়ামের উদ্বোধন করলেন উসেইন বোল্ট। নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টি-২০ বিশ্বকাপের অ্যাম্বাসাডর। এবার নিউইয়র্কের এই স্টেডিয়ামেই বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে রোহিত ব্রিগেড।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications