Sourav Ganguly: আইপিএলের মধ্যেই বিরাট সুখবর, আইসিসির গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্বে থাকছেন সৌরভই

আইপিএলের মধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভক্তদের জন্য সুখবর। আইসিসি গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা ধরে রাখলেন প্রাক্তন ভারত অধিনায়ক। রবিবার আইসিসি পক্ষ থেকে জানানো হয়েছে পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যান থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ই।

এর আগে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীন টিম ইন্ডিয়া তৈরি প্রধান কারিগর ছিলেন তিনি। ক্রিকেট জীবন থেকে অবসর নেওয়ার পরে প্রশাসনিক জীবনেও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন দাদা। প্রথমে সিএবি তারপর বিসিসিআইয়ের সভাপতি হন সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্তমানে বিসিসিআই বা সিএবির কোন পদে না থাকলেও আইসিসির গুরুত্বপূর্ণ কমিটিতে আছেন মহারাজ। প্রাক্তন ভারত অধিনায়কের উপরেই একবার ভরসা রাখল আইসিসি।

Sourav Ganguly

আইসিসি পুরুষদের ক্রিকেট কমিটিতে ছয়জন সদস্য আছেন। এদের নেতৃত্বে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কমিটির বাকি সদস্যরা হলেন হামিদ হাসান, ডেসমন্ড হেইন্স,তেম্বা বাভুমা, ভিভিএস লক্ষ্মণ, জনাথন ট্রট। ২০২১ সালে অনিল কুম্বলের উত্তরসূরি হিসাবে আইসিসের এই কমিটিতে আসেন সৌরভ গঙ্গোপাধ্যায় বিগত কয়েক বছরের সাফল্যের সঙ্গেই কাজ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন পুরুষদের ক্রিকেট কমিটি।

আগামী দিনেও বিশ্বব্যাপী এই খেলাধুলার উন্নয়নেসৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন পুরুষদের ক্রিকেট কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলেই আশা প্রকাশ করা হয়েছে আইসিসির পক্ষ থেকে। এর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

পুরুষদের ক্রিকেট কমিটি মূলত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেয় আইসিসি বোর্ডকে। ক্রিকেট সম্পর্কিত বিভিন্ন খেলার অবস্থার নিয়ম পরিবর্তনের জন্য পরামর্শ দিয়ে থাকে এই কমিটি। ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস সহ আধুনিক প্রযুক্তির বাস্তবায়ন অবৈধ অ্যাকশনের মতো বিষয়গুলি দেখে এই কমিটি।

গত ডিসেম্বর মাসেই আইসিসির চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। আসন্ন ২০২৮ সালের অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে। ১২৮ বছর পর অলিম্পিক্সে ফিরেছে ক্রিকেট। এর আগে ১৯০০ সালের অলিম্পিক্সে হয়েছিল ক্রিকেট। ১২৮ বছর আগে মাত্র একটি ম্যাচ খেলা হয়েছিল । অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে বিগত কয়েক বছর ধরেই উদ্যোগী হয়েছিল আইসিসি। আইওসির সঙ্গে আলোচনা চলছিল কীভাবে ক্রিকেটকে অলিম্পিক্সে অন্তর্ভুক্ত করা যায়।

ছয়টি দল খেলবে টি২০ ফরম্যাটে। কিন্তু কীসের ভিত্তিতে যোগ্যতা অর্জন করবে দলগুলি। সেই বিষয়ে কোনও এখনও কোনও কিছু ঠিক হয়নি। শেষবার ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে ক্রিকেট খেলা হয়েছিল। এবার ফের ফিরতে চলেছে ক্রিকেট। এর আগে এশিয়াডে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+