ICC T20 World Cup: টি ২০ বিশ্বকাপের আর্থিক পুরস্কারমূল্য ঘোষণা করল আইসিসি, নিয়মেও কিছু বদল

১৭ অক্টোবর থেকে শুরু টি ২০ বিশ্বকাপ। প্রথম রাউন্ডের ম্যাচের পর শুরু হবে সুপার টুয়েলভ। বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগেই আর্থিক পুরস্কারমূল্য ঘোষণা করে দিল আইসিসি। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীর গরমের কথা ভেবেও নিয়মেও কিছু রদবদল হচ্ছে। আইসিসি যে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে তা নিঃসন্দেহে আকর্ষণীয়।

টি ২০ বিশ্বকাপের আর্থিক পুরস্কারমূল্য ঘোষণা করল আইসিসি

২০১৬ সালের পর এই প্রথম পুরুষদের টি ২০ বিশ্বকাপ হচ্ছে। চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লক্ষ মার্কিন ডলার। রানার-আপ দল নিয়ে যাবে ৮ লক্ষ মার্কিন ডলার। সেমিফাইনালে যে দুই দল হারবে তারা প্রত্যেকে পাবে ৪ লক্ষ মার্কিন ডলার আর্থিক পুরস্কার। সামগ্রিকভাবে ৫৬ লক্ষ মার্কিন ডলার অর্থ ভাগ করা হবে ১৬টি দেশের মধ্যে। সুপার টুয়েলভে প্রতিটি জয়ের জন্য বোনাস অর্থ এবারও দেওয়া হবে। ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপ থেকে এই ব্যবস্থা চালু রয়েছে। সুপার টুয়েলভে ৩০টি ম্যাচে জয়ী দল সবমিলিয়ে পাবে ১২ লক্ষ মার্কিন ডলার, প্রতিটি জয়ের জন্য ৪০ হাজার মার্কিন ডলার আর্থিক পুরস্কার।

সুপার টুয়েলভ থেকে বিদায় নেওয়া দল পাবে ৭০ হাজার মার্কিন ডলার করে। সবমিলিয়ে যার মূল্য দাঁড়াচ্ছে ৫ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার। প্রথম রাউন্ড ম্যাচে জয়ের জন্যও পুরস্কারমূল্যের কাঠামো তৈরি করা হয়েছে। প্রথম রাউন্ডে মোট ম্যাচ ১২টি। প্রত্যেক জয়ের জন্য সংশ্লিষ্ট দল পাবে ৪০ হাজার মার্কিন ডলার। এই রাউন্ডে তাই মোট পুরস্কারমূল্য রয়েছে ৪ লক্ষ ৮০ হাজার মার্কিন ডলার। প্রথম রাউন্ড থেকে যে দলগুলি বিদায় নেবে প্রত্যেকে পাবে ৪০ হাজার মার্কিন ডলার করে। সবমিলিয়ে প্রাইজ পুল রাখা হয়েছে ১ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলারের।

টি ২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে অংশ নেবে বাংলাদেশ, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ সরাসরি সুপার টুয়েলভে খেলবে। প্রথম রাউন্ড থেকে সুপার টুয়েলভে যাবে দুটি গ্রুপ থেকে দুটি করে অর্থাৎ মোট চারটি দল। সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে হবে প্রথম রাউন্ডের ম্যাচগুলি। এবারের টি ২০ বিশ্বকাপে ড্রিঙ্কস ব্রেক রাখার সিদ্ধান্তও নিয়েছে আইসিসি। প্রতিটি ইনিংসের মাঝে অর্থাৎ দশম ওভারের শেষে থাকবে আড়াই মিনিটের জলপানের বিরতি। এর ফলে সম্প্রচারকারী সংস্থার বিজ্ঞাপন থেকে আয়ও বাড়বে। প্রতিটি ম্যাচে ৫ মিনিটের অতিরিক্ত বিজ্ঞাপনের সময় পাওয়া যাবে। এ ছাড়া এবারের টি ২০ বিশ্বকাপেই প্রথম ডিআরএস রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+