Champions Trophy: সম্প্রচারকারী সংস্থাগুলির নাম ঘোষণা আইসিসির, কীভাবে-কোথায় দেখবেন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ?

আগামী সপ্তাহ থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ ফেব্রুয়ারি আইসিসি মেগা ইভেন্টের বোধন। শুক্রবারই আইসিসির পক্ষ থেকে পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছিল। শনিবার বিশ্বব্যাপী সম্প্রচারী সংস্থার নাম ঘোষণা করা হল। ভারতে কীভাবে দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

ভারতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সম্প্রচারের দায়িত্ব থাকছে জিও নেটওয়ার্কের হাতেই। ইতিমধ্যেই হটস্টারের নতুন নাম হয়েছে জিওস্টার কারণ এই সংস্থার মালিকানা রিলায়েন্স গ্রুপ কিনে নিয়েছে। শুক্রবার থেকেই নতুন নামে পথচলা শুরু করেছে এই বেসরকারি সংস্থাটি। আইসিসি চ্যাম্পিচয়ন্স ট্রফি ভারতে লাইভ স্ট্রিমিং হবে জিওস্টারে। এর পাশাপাশি স্টার স্পোর্টস এবং নেটওয়ার্ক ১৮ চ্যানেলে টিভিতে আইসিসি চ্যাম্পিচয়ন্স ট্রফি সম্প্রচারিত হবে।

এই প্রথমবার ডিজিটাল প্ল্যাটফর্মে নয়টি ভিন্ন ভাষায় আইসিসি চ্যাম্পিচয়ন্স ট্রফি ভারতে লাইভ স্ট্রিমিং করা হবে। এই তালিকায় আছে ইংরেজি, হিন্দি, মারাঠি, হরিয়ানভি, বাংলা, ভোজপুরি, তামিল, তেলেগু এবং কন্নড়। ফলে ভারতের দর্শকদের জন্য সুখবর। তাঁরা তাদের পছন্দের ভাষাতে ধারাবিবরণী শুনতে পারবেন আইসিসি মেগা ইভেন্টের। শুধু ভারত নয় অংশগ্রহণকারী সব দেশের জন্য সম্প্রচারের তালিকা প্রকাশ করেছে আইসিসি।

শুধু টিভি বা মোবাইলে লাইভ স্ট্রিমিং নয় একইসঙ্গে রেডিওতে আইসিসি চ্যাম্পিচয়ন্স ট্রফির ম্যাচের ধারাবিবরণী শুনতে পারবেন শ্রোতারা। ভারতে অল ইন্ডিয়া রেডিওতে আইসিসি চ্যাম্পিচয়ন্স ট্রফির ম্যাচের ধারাবিবরণী শোনা যাবে।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিজয়ী দল পাবে ২০.০৮ কোটি টাকা। রানার্স আপ দল পাবে ১০.০৪ কোটি টাকা। সেমিফাইনালে উঠা চার দল পাবে ৫.২ কোটি টাকা করে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করা দল গুলি পাবে ৩ কোটি টাকা করে। সপ্তম ও অষ্টম স্থানে শেষ করা দলগুলি পবে ১.২কোটি। এর পাশাপাশি প্রতিটি ম্যাচ খেলার জন্য দলগুলি পাবে ২৯ লক্ষ টাকা। এই টুর্নামেন্টে অংশ নেওয়া আটটি দলকেই ১ লক্ষ ২৫ হাজার ডলার করে দেবে আইসিসি।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। আগামী ২৩ ফেব্রুয়ারি মেগা ম্যাচে মুখোমুখি ভারত এবং পাকিস্তান। ভারতের ম্যাচগুলি হবে দুবাইতে। তবে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে কিছু ঘোষণা করতে পারেনি আইসিসি। আদৌও তা হবে কিনা তা নিয়েই প্রশ্ন আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+