২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সেরা একাদশের তালিকা প্রকাশ আইসিসি'র, দলে জায়গা হল না বিরাটের

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সেরা একাদশ ক্রিকেটারের তালিকা প্রকাশ করল আইসিসি। বিশ্বকাপের সেরা একাদশ দলের অধিনায়কের ভূমিকায় কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। সেরা একাদশ দলে জায়গা হল না বিরাট কোহলির।

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সেরা একাদশ ক্রিকেটারের তালিকা প্রকাশ করল আইসিসি। বিশ্বকাপের সেরা একাদশ দলের অধিনায়কের ভূমিকায় কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। সেরা একাদশ দলে জায়গা হল না বিরাট কোহলির। এমন কী বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যানেরও এই দলে জায়গা হয়নি।

ওপেনিংয়ে জেসন রয় ও রোহিত শর্মা

ওপেনিংয়ে জেসন রয় ও রোহিত শর্মা

সেরা একাদশ দলে ওপেনিংয়ে জেসন রয় ও রোহিত শর্মা। ২০১৯ বিশ্বকাপে ৮ ম্যাচে সংগ্রহ ৪৪৩ রান। ৯ ম্যাচে রোহিত শর্মার সংগ্রহ ৬৪৮ রান।

অধিনায়ক কেন উইলিয়ামসন

অধিনায়ক কেন উইলিয়ামসন

আইসিসি'র ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সেরা একাদশ দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। ১০ ম্যাচে কেনের সংগ্রহ ৫৭৮ রান।

চার, পাঁচ, ছয়

চার, পাঁচ, ছয়

সেরা একাদশ দলের চারে ইংল্যান্ডের ক্রিকেটার জো রুট। ২০১৯ বিশ্বকাপে ১১ ম্যাচে সংগ্রহ ৫৫৬ রান। পাঁচ নম্বরে রয়েছেন শাকিব আল হাসান। ৮ ম্যাচে ৬০৬ রান হাঁকিয়েছেন শাকিব। ছয় নম্বরে বেন স্টোকস। ব্যাটে ৪৬৫ রান ও বল হাতে ৭ উইকেট তুলে নিয়েছেন স্টোকস।

উইকেটকিপার

উইকেটকিপার

বিশ্বকাপের সেরা একাদশ দলের কিপারের ভূমিকায় বেছে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারিকে। বিশ্বকাপে ১০ ম্যাচে তাঁর সংগ্রহ ৩৭৫ রান।

দুই পেসার

দুই পেসার

মিচেল স্টার্ক ও লকি ফার্গুসন। বিশ্বকাপে ২৭টি উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন স্টার্ক। তিনিই এখন এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দু নম্বরে রয়েছেন লকি ফার্গুসন। বিশ্বকাপে তাঁর শিকার ২১ উইকেট।

দুই ইয়র্কার স্টেশালিস্ট

দুই ইয়র্কার স্টেশালিস্ট

বুমরাহ ও জোফরা আর্চার। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতের জসপ্রীত বুমরাহের উইকেট সংখ্যা ১৮। অন্যদিকে ইংল্যান্ডের জোফরা আর্চারের উইকেট সংখ্যা ২০টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+