দশকের সেরা টি-২০ দলে রোহিতের ওপেনিং সঙ্গী গেইল, অধিনায়ক ধোনি, ভারত থেকে আর কারা
দশকের সেরা টি-২০ দলে রোহিতের ওপেনিং সঙ্গী গেইল, অধিনায়ক ধোনি, ভারত থেকে আর কারা
দশকের সেরা টি-২০ দল ঘোষণা করল আইসিসি। এদিন টেস্ট, ওডিআইয়ের পাশাপাশি দশকের সেরা টি ২০ দল ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেই তালিকাতেই একের পর এক চমক রয়েছে।

ওপেনিংয়ে রোহিতের সঙ্গী গেইল
ওপেনিংয়ে দুই মারকাটারি ব্যাটসম্যানকে দশকের সেরা টি-২০ দলে বেছে নেওয়া হয়েছে। যেখানে রোহিত শর্মার সঙ্গে ক্রিস গেইলকে বেছে নিয়েছে আইসিসি।

মিডল অর্ডারে কারা
মিডল অর্ডারে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গী ভারত অধিনায়ক বিরাট কোহলি। সেই সঙ্গে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। ফিনিশার হিসেবে অজি দলে গ্লেন ম্যাক্সওয়েলকে বেছেছে আইসিসি।

অধিনায়ক ও উইকেটকিপার কে
অধিনায়ক ও উইকেটকিপার হিসেবে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বেছে নেওয়া হয়েছে। এই দশকেই ২০০৭ সালে ভারতকে প্রথমবার টি-২০ চ্যাম্পিয়ন করেন ধোনি।

বোলিং বিভাগে কারা
অলরাউন্ডার হিসেবে কাইরন পোলার্ড, স্পিনে রশিদ খান ও দুই পেসার হিসেবে জসপ্রীত বুমরাহ ও লাসিথ মালিঙ্কাকে আইসিসি বেছে নিয়েছে।

একনজরে দশকের সেরা টি-২০ দল
রোহিত শর্মা, ক্রিস গেইল, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), কাইরন পোলার্ড, রশিদ খান, জসপ্রীত বুমরাহ, লাসিথ মালিঙ্গা।












Click it and Unblock the Notifications