স্টিভ স্মিথের আচরণে অসন্তুষ্ট অজি লেজেন্ড ইয়ান চ্যাপেল

স্টিভ স্মিথের আচরণে অসন্তুষ্ট অজি লেজেন্ড ইয়ান চ্যাপেল

অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে পাকিস্তানকে এক ইনিংস ও ৪৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে টিম পেইন শিবির। দেশ জিতলেও এই ম্যাচেই স্টিভ স্মিথের আচরণে অসন্তুষ্ট হয়েছেন অজি লেজেন্ড তথা প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল।

স্টিভ স্মিথের আচরণে অসন্তুষ্ট অজি লেজেন্ড ইয়ান চ্যাপেল

বল বিকৃতি কাণ্ডে নির্বাসন কাটিয়ে এক বছরেরও বেশি সময় পর ক্রিকেটে ফিরলেও এখনও অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ফিরে পাননি স্টিভ স্মিথ। তবে ব্যাট হাতে বাইশ গজে ফুল ফোটাতে শুরু করেছেন। যদিও অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে স্মিথের পরিচিত ব্যাটিং মেজাজ চোখে পড়েনি। তবে অন ফিল্ডে তিনি সময় কাটিয়েছেন নেতার মতোই।

অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনকে টপকে স্টিভ স্মিথকে ফিল্ডিং সাজাতে দেখা যায়। সেই ছবি ক্যামেরাতেও ধরা পড়ে। পরে সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়। স্মিথের এই আচরণেই অসন্তুষ্ট হয়েছেন অজি লেজেন্ড ইয়ান চ্যাপেল। তাঁর কথায়, এভাবে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনকে অপমান করেছেন স্টিভ। ইয়ান চ্যাপেলর বক্তব্য, অধিনায়কের সঙ্গে কথা না বলেই ফিল্ডারকে তাঁর জায়গা থেকে সরার নির্দেশ দেন স্টিভ স্মিথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+