বিরাট কোহলির ভূয়শী প্রশংসায় কী কী বললেন এই অস্ট্রেলিয় লেজেন্ড

বিরাট কোহলির ভূয়শী প্রশংসায় কী কী বললেন এই অস্ট্রেলিয় লেজেন্ড

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল। বিরাট কোহলি এবং তাঁর নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে এ প্রজন্মের অনুপ্রেরণা বলে উল্লেখ করলেন অজি লেজেন্ড।

যোগ্য নেতা

যোগ্য নেতা

অস্ট্রেলিয় কিংবদন্তী ইয়ান চ্যাপেলের কথায়, যোগ্য নেতা তিনিই হন, যিনি শুধু নিজেকে নন, দলকে অনুপ্রাণিত করতে পারেন। টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে বিরাট সেই দায়িত্ব দুর্দান্ত ভাবে পালন করেছেন বলে মনে করেন চ্যাপেল।

মানসিকতার পরিবর্তন

মানসিকতার পরিবর্তন

ভারতীয় ক্রিকেট দলের মানসিকতার পরিবর্তনে বিরাট কোহলি বড় ভূমিকা নিয়েছেন বলে মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল। টিম ইন্ডিয়ার প্রতিটি সদস্যের মধ্যে জয়ের ক্ষিদে আমদানি করার জন্য বিরাটকেই কৃতিত্ব দিয়েছেন অজি লেজেন্ড। বিরাট কোহলিকে 'মিরাকেল ওয়ার্কার' বলে উল্লেখ করে, তাঁর অধীনে ভারত ভালো কিছুই করবে বলে ক্রিকেট প্রেমীরা বিশ্বাস করেন বলে বক্তব্য ইয়ান চ্যাপেলের।

ভারতীয় দলের গভীরতা

ভারতীয় দলের গভীরতা

ধীরে ধীরে বিশ্ব ক্রিকেটে অপ্রতিরোধ্য হয়ে উঠছে টিম ইন্ডিয়া। এই সাফল্যের জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রতিভার গভীরতাকেই বড় করে দেখছেন ইয়ান চ্যাপেল। তা অধিনায়ক বিরাট কোহলির দূরদর্শীতার জন্যই সম্ভব হয়েছে বলে মনে করেন অজি লেজেন্ড।

বিরাটের আবেগ

বিরাটের আবেগ

বিরাট কোহলি যখন প্রথমবার ভারতীয় টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন, তখন তাঁকে আবেগপ্রবণ বলে মনে করেছিলেন ইয়ান চ্যাপেল। কিন্তু যত দিন গড়িয়েছে, তত বিরাট পরিণত হয়েছেন। বিরাটের আবেগ তাঁর নিজের জন্য কিন্তু দলের জন্য নয় বলেই বুঝেছেন অস্ট্রেলিয় কিংবদন্তী।

রোহিত অনুপ্রাণিত

রোহিত অনুপ্রাণিত

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির মানসিকতায় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মাও উদ্বুদ্ধ হন বলে মনে করেন ইয়ান চ্যাপেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+