Ian Botham: মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে গেলেন বোথাম, কুমির-হাঙড়ের মুখ থেকে কীভাবে পেলেন রক্ষা?
বড় বিপদের হাতে রক্ষা পেলেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বোথাম। অবসর জীবনে তাঁর অন্যতম শখ মাছ ধরা। কিন্তু এই মাছ ধরতে গিয়ে চরম বিপদের মুখোমুখি হতে হল ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারকে। প্রায় মৃত্যুর মুখ থেকেও ফিরে এলেন বোথাম।
অস্ট্রেলিয়ায় গিয়ে মোয়লে নদীতে মাছ ধরতে যান বোথাম। তাঁর সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার দলের প্রাক্তন ক্রিকেটার মার্ভ হিউজও। কিন্তু মাছ ধরতে গিয়ে অসাবধানে নদীতে পড়ে গেলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ইয়ান বোথাম। তখনই বড় বিপদের মুখোমুখি হোন তিনি কারণ যে নদীতে বোথাম পড়ে যান সেখানে মাছ ছাড়াও রয়েছে কুমির এবং হাঙর।

গোটা ঘটনা সম্পর্কে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার বলেছেন, কুমিরের পেটে যাওয়ার হাত থেকে বেঁচে গিয়েছি। যত তাড়াতাড়ি জলে পড়েছিলাম তার থেকেও বেশি তাড়াতাড়ি জল থেকে উঠে এসেছি। জলের তলায় কয়েক জোড়া চোখ আমাকে দেখতে পেয়েছিল কিন্তু তারা কিছু বোঝার বুঝে ওঠার আগেই আমি জল থেকে উঠে পড়ি। তবে এখন ঠিক আছি।'
বোথাম শরীরে আঘাত পাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। প্রথম আসলে বোথাম এবং হিউজ দুজনই প্রতিপক্ষ দেশের ক্রিকেটার হলেও তাঁরা একে অপরের ভালো বন্ধু। একজন অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন একজন খেলেছেন ইংল্যান্ডের হয়ে। কিন্তু তাঁদের বন্ধুত্বের কোনওদিন ভাটা পড়ে।নি এমনকি অবসর জীবনের পরও তাঁরা বন্ধুত্বটা দারুণ উপভোগ করেন।
তাদের প্রায়শই দেখা যায় গলফ খেলতে অথবা কোন নদীর ধারে গিয়ে মাছ ধরতে। ইংল্যান্ডে মাছ ধরা তেমন সুযোগ নেই বলে বন্ধুর দেশে অস্ট্রেলিয়া চলে গিয়েছিলেন বোথাম। কিন্তু শখের মাছ ধরতে গিয়েই জীবনের বিপদে জড়িয়ে যান বোথাম। আসলে একটি নৌকা করে মাছ ধরতে যাচ্ছিলেন তাঁরা।
নৌকার দড়িতেই পা জড়িয়ে যায় ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারে এর পরই তিনি জলে পড়ে যান তিনি। যে নদীতে পড়ে যান বোথাম সেই নদী অত্যন্ত বিপদ সংকুল। সেই নদীতে রয়েছে কুমিরও বন্ধুকে বিপদ থেকে উদ্ধার করতে বেশিক্ষণ সময় নেয়নি অস্ট্রেলিয়ান প্রাক্তন ক্রিকেটার হিউজ। বন্ধুর সহায়তায় বিপদের হাত থেকে রক্ষা পেলেন বোথাম।












Click it and Unblock the Notifications