পাকিস্তানের বিরুদ্ধে এক পা নিয়েও খেলতাম, ধোনির মন্তব্যে উত্তাল নেট দুনিয়া
পাকিস্তানের বিরুদ্ধে এক পা নিয়েও খেলতেন ধোনি, এমনটাই তিনি জানিয়েছিলেন ভেঙ্কটেশ প্রসাদকে।
দিন কয়েক আগে ধোনির জাতীয় দলে জায়গা নিশ্চিত নয় বলে বিতর্ক বাড়িয়েছিলেন নির্বাচক প্রধান এমএস কে প্রসাদ। এবার তিনিই এক মোক্ষম খবর দিলেন , যা এখন ভাইরাল।

ধোনির জেদের নজির তুলে ধরেছেন প্রসাদ। তিনি বলেছেন, 'এশিয়া কাপে পাকিস্তান ম্যাচের কয়েকদিন আগের ঘটনা এটা৷ ধোনি রাতেরবেলা জিম করছিল৷ ওয়েট তুলতে গিয়ে আচমকাই ওর পিঠে টান ধরে যায়৷ ওর ভাগ্য ভাল যে, ওয়েটটা ওর পিঠের উপর পড়ে যায়নি৷ ও হাঁটার অবস্থায় ছিল না৷ রীতিমতো খোঁড়াচ্ছিল৷ অ্যালার্ম বেল বাজিয়েই মেডিক্যাল স্টাফেদের ডেকে নিয়েছিল৷ অবস্থা এমনই হয়েছিল যে, ওকে স্ট্রেচারে করে জিম ছাড়তে হয়েছিল৷ '
এরপর প্রসাদ আরও বলেন পরের ম্যাচই ছিল পাকিস্তানের বিরুদ্ধে। ধোনির পরিবর্তও ভেবে রাখা হয়েছিল, কিন্তু 'কুল' ধোনি নিজের স্টাইলেই আশ্বাস দিয়ে বলেছিলেন ,' ডোন্ট ওরি এমএসকে ভাই৷ '

প্রধান নির্বাচক সন্দীপ প্যাটেলকে ডেকে পুরো পরিস্থিতিটা বলে পার্থিব প্যাটেলকে দ্রুত উড়িয়ে নিয়ে যাওয়া হয়। এমনকি ম্যাচের আগের দিন রাতেও পুলের ধারে ধোনি খুঁড়িয়ে হাঁটছিলেন। ম্যাচের আগে টিম লিস্ট জমা দেওয়ার সময় দেখা যায় ধোনি ক্রিকেটীয় পোশাকে তৈরি। এরপরই তিনি সকলকে চমকে দিয়ে বলেন, 'আমি এক পা নিয়েও পাকিস্তানের বিরুদ্ধে খেলতাম।'
ধোনির অদম্য ইচ্ছাশক্তিই তাঁকে আর পাঁচজন ক্রিকেটারের থেকে বদলে দিয়েছে এমনটাই জানিয়েছেন নির্বাচক প্রধান।












Click it and Unblock the Notifications