এই ক্রিকেটারকে কিনতে পাজামা বিক্রি করতেও রাজি শাহরুখ!
ধোনিকে নিজের দলে জন্য কেনার যে খরচ, তা বহন করতে নিদজের পাজামা বিক্রি করতেও প্রস্তুত শাহরুখ। সাম্প্রতিককালে নিজের স্বভাবসিদ্ধ কৌতূক ভঙ্গিতে একথা জানান কিং খান।
নয়াদিল্লি,২৬ এপ্রিল: নিজের দল কলকাতা নাইট রাইডার্সের জন্য মহেন্দ্রে সিং ধোনিকে কিনতে চান নাইটদের কর্ণধার শহরুখ খান। ধোনিকে নিজের দলের জন্য কেনার যে খরচ, তা বহন করতে নিজের পাজামা বিক্রি করতেও প্রস্তুত শাহরুখ। সাম্প্রতিককালে নিজের স্বভাবসিদ্ধ কৌতূক ভঙ্গিতে একথা জানান কিং খান।
ভারতীয় ক্রিকেট তারকাদের মধ্যে মহেন্দ্র সিং ধোনির জনপ্রিয়তা বেশ তুঙ্গে। আর তাঁকে আইপিএল এর ময়দানে দলে নেওয়ার জন্য যে বিভিন্ন দলের কর্ণধাররা কতটা উদগ্রিব তা শহরুখের কথা থেকেই বোঝা যায়। এবিষয়ে শাহরুখ মজার ছলে বলেন," আরে ভাই আমি তো ওকে(ধোনিকে) নিজের পাজামা বেচেও কিনে নিতে চাই। ও আইপিএল নিলামে নিজেকে একবার পেশ তো করুক!"

আই পিএলের দশম মরশুমের শুরুটা সেভাবে ভালো ছিলনা মহেন্দ্র সিং ধোনির জন্য। প্রথমের দিকে একের পর এক ম্যাচে অফ ফর্মে চলে য়াওয়া ধোনিকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। হায়দ্রাবাদের বিরুদ্ধে ফর্ম ফিরে পাওয়ার পর ফরে একবার এলোচনার কেন্দ্রবিন্দু ধোনি।
উল্লেখ্য, হায়দ্রাবাদের বিরুদ্ধে পুনের হয়ে ধোনির ৫৬ বলে ৬১ রানের ইনিংস ছিল মনোরঞ্জনে ঠাসা। পুনের সমর্থকদের পাশপাশি , ধোনির ভক্তরাও এই ইনিংসকে ঘিরে ছিল উচ্ছসিত।












Click it and Unblock the Notifications