অস্ট্রেলিয় স্পিন বোলিং নিয়ে যা প্রতিক্রিয়া দিলেন সৌরভ
বিস্মিত সৌরভ বলেছেন, আমি এর আগে দেখিনি অস্ট্রেলিয়ার দুজন স্পিনার দুই প্রান্ত থেকে একসঙ্গে আক্রমণ করে চলেছে। এবং দুজনেই অসাধারণ বোলিং করছে।
কলকাতা, ৫ মার্চ : চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজে দুই দলের পারফরম্যান্স দেখার পরে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় অস্ট্রেলিয় বোলিংয়ের প্রশংসা করেছেন। অস্ট্রেলিয়ার দুই স্পিনার নাথন লিয়ঁন ও স্টিভ ও'কিফ যেভাবে ভারতীয় ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করেছেন তা দেখে খানিক বিস্মিত সৌরভ।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই বেঙ্গালুরুতে ৫০ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন লিয়ঁন। ভারত সফরে আসা কোনও বোলারের এটাই সবচেয়ে ভালো পারফরম্যান্স। তার আগে পুনে টেস্টে স্টিভ ও'কিফ দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন।

এসব দেখেই বিস্মিত সৌরভ বলেছেন, আমি এর আগে দেখিনি অস্ট্রেলিয়ার দুজন স্পিনার দুই প্রান্ত থেকে একসঙ্গে আক্রমণ করে চলেছে। এবং দুজনেই অসাধারণ বোলিং করছে।
এর আগে অস্ট্রলিয়ার সঙ্গে সিরিজ শুরুর আগে ভারতের ৪-০ ব্যবধানে জেতা নিয়ে আশাপ্রকাশ করেছিলেন সৌরভ। তবে প্রথম টেস্টে জিতে এবং দ্বিতীয় টেস্টে এগিয়ে থেকে সৌরভের কথাকে ইতিমধ্যে ভুল প্রমাণ করে দিয়েছেন স্টিভ স্মিথরা।
উল্লেখ্যা, বাংলার ক্রিকেটার শিবশঙ্কর পালের ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে গিয়েছিলেন সৌরভ। সেখানে হাজির ছিলেন তাঁর দলের একসময়ের সতীর্থ মহম্মদ কাইফও। সেখানেই অস্ট্রেলিয় স্পিনারদের ভূয়সী প্রশংসা করেন সৌরভ।












Click it and Unblock the Notifications