ভারতীয় দলের কোচ কেন হতে পারলেন না সেহওয়াগ, বিস্ফোরক নজফগড়ের নবাব

নজফগড়ের নবাব বলেছেন, বিসিসিআইয়ে কারএ হাতেপায়ে ধরিনি, 'সেটিং' করিনি। আর তাই ভারতীয় দলের কোচ হতে পারিনি।

ফের ভারতীয় দলের কোচ পদ নিয়ে মন্তব্য করে বিতর্ক টেনে আনলেন বীরেন্দ্র সেহওয়াগ। এদিন নজফগড়ের নবাব বলেছেন, বিসিসিআইয়ে কারএ হাতেপায়ে ধরিনি, 'সেটিং' করিনি। আর তাই ভারতীয় দলের কোচ হতে পারিনি। কোচ হতে চেয়ে আর কোনওদিন মনোনয়ন দেবেন না বলেও ক্ষোভ উগড়ে দিয়েছেন বীরু।

ভারতীয় দলের কোচ কেন হতে পারলেন না, জানালেন সেহওয়াগ

কিছুদিন আগে ভারতীয় দলের কোচ পদে নির্বাচিত হন রবি শাস্ত্রী। সেহওয়াগ সহ অনেককে পিছনে ফেলে তাঁকে কোচ করে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণের কমিটি। তা নিয়েও বিস্তর জলঘোলা হয়। কারণ সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে রবি শাস্ত্রীর কোচ হওয়ার বিরুদ্ধে মত দিয়েছিলেন। তা সত্ত্বেও শাস্ত্রীকেই কোচ হিসাবে বেছে নিয়ে ঘোষণা করে দেয় বিসিসিআই।

সেই প্রসঙ্গ টেনে বীরু বলেছেন, দেখুন যারা কোচ বেছে নিয়েছেন, তাদের সঙ্গে আমার কোনও সেটিং ছিল না। আর সেজন্যই কোচ হতে পারিনি। ইন্ডিয়া টিভিতে একটি চ্যাট শো-এ এই বিস্ফোরক মন্তব্য করেছেন সেহওয়াগ।

পাশাপাশি তিনি জানিয়েছেন, বিসিসিআইয়ের অন্দরেই অনেকে তাঁকে ভুল পথে চালিত করেছেন। বোর্ড সচিব অমিতাভ চৌধুরী ও জিএম এমভি শ্রীধর তাঁর কাছে এসে কোচ পদে আবেদন করতে বলেন। তারপরই সেহওয়াগ রাজি হয়ে আবেদন করেন বলে তিনি জানিয়েছেন।

এমনকী অধিনায়ক বিরাট কোহলির সঙ্গেও তিনি আবেদন করার আগে কথা বলেন বলে সেহওয়াগ দাবি করেছেন। কোহলি তাঁকে আবেদন করার পরামর্শ দেন। এমনকী রবি শাস্ত্রী কোচ পদে কেন আবেদন করছেন না তা নিয়েও প্রশ্ন করেন সেহওয়াগ। শাস্ত্রী নাকি জবাবে বলেছিলেন, একই ভুল তিনি আর করবেন না। তারপরও শাস্ত্রী কোচ পদে আবেদন করে কোচ হয়ে গেলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+