Virat Kohli: আগ্রাসন মাঠেই সীমাবদ্ধ, ঝগড়া করার পাত্র তিনি নন, বিরাট দাবি কোহলির,দেখুন ভিডিও
অধিনায়কত্বের দায়িত্ব আগেই ছেড়েছেন। বর্তমানে আইপিএল হোক বা ভারতীয় দল, বিরাট কোহলি খেলেন শুধু সাধারণ ক্রিকেটার হিসেবে। কিন্তু নেতৃত্বের দায়িত্ব থেকে তিনি যতই অব্যাহতি নিন না কেন, মাঠে সব সময়ই আগ্রাসী মেজাজেই দেখা যায় কিং কোহলি। নিজের সেই আগ্রাসন ছড়িয়ে দেন সতীর্থদের মধ্যেও। কিন্তু মাঠে যতই আগ্রাসী হোন না কেন? মাঠের বাইরে নিজেকে শান্ত বলেই দাবি করলেন বিরাট।
ভারত শ্রীলঙ্কা একদিনের সিরিজ চলাকালীনই কোহলির একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি দাবি করেছেন আগ্রাসনকে মাঠে ফেলেই তিনি সাজঘরে ফেরেন। কোহলি সাক্ষাৎকারে হাসির ছলেই বলেছেন, 'আমি কখনও কারও সঙ্গে আমি লড়াই করি না। হাতাহাতি করার তো প্রশ্নই নেই। যে কেউ আমাকে মেরে পালিয়ে যেতে পারে।''

same energy😂😂
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) August 3, 2024
pic.twitter.com/4sOyYDBShz
কিং কোহলি জানিয়েছেন, 'মাঠের মধ্যে আমার যে আগ্রাসন দেখা যায়, সেটা ওখানেই সীমাবদ্ধ। আর আমি মাঠে আগ্রাসী থাকি, কারণ জানি মারামারির পর্যায়ে তা যাবে না। আম্পায়াররা অবশ্যই তাতে হস্তক্ষেপ করবে।' কিন্তু এই ভিডিও প্রকাশ্যে আসার পরই গৌতম গম্ভীরের সমীকরণ নিয়ে কথা তুলেছেন নেটিজেনরা। ২০২৩ সালের আইপিএলেও তাঁদের তীব্র সংস্যা হয়েছিল। তখন গৌতম ছিলেন লখনউয়ের মেন্টর।যিনি বর্তমানে ভারতীয় দলের কোচ।
সম্প্রতি, ভারতীয় ক্রিকেটার অমিত মিশ্র একটি পডকাস্টে দাবি করেছিলেন যে বিরাট কোহলি অনেক বদলে গিয়েছেন। বদলে গিয়েছে তাঁর আচরণ। বিরাট কোহলি বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। এরপরেই আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications