'প্রয়োজনে আমিও বল করতে পারি', বললেন বিরাট কোহলি

মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত।

মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত। ম্যাচ ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ যে চড়ছে তা কিন্তু ভারত অধিনায়ক বিরাট কোহলিকে দেখে বোঝার উপায় নেই। ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগে সাংবাদিকদের সঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মসকরা করে পরিবেশ হালকা করার মরিয়া চেষ্টা করেছেন তিনি।

বল করতেও পারি

বল করতেও পারি

হাই ভোল্টেজ সেমি ফাইনালের আগে প্রোটোকল মেনেই সোমবার সাংবাদিক সম্মেলনে যোগ দেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। সেই সময় কেউ এক জন তাঁকে প্রশ্ন করেন, তাঁর কী মনে হয় না যে এই ভারতীয় দলে এক জন বোলার কম খেলছেন। প্রশ্নের গুরুত্ব বুঝেও গাল ভরা হাসি নিয়ে রসিকতার ঢঙেই বিরাট উত্তর দেন, চিন্তা কী, প্রয়োজনে তিনিও বল করবেন। মসকরার ছলে বোলার হিসেবে নিজেকে ভয়ঙ্কর বলেও দাবি করেছেন ভারতের অধিনায়ক।

কতটা চাপে

কতটা চাপে

অতি গুরুত্বপূর্ণ সেমি ফাইনালের আগে ভারতীয় দল কী ভাবছে প্রশ্নের উত্তরে বিরাট বলেন, মঙ্গলবারের ম্যাচ নিয়ে তাঁরা একদম ভাবছেনই না। যত ভাববেন, দলের উপর তত চাপ বাড়বে বলেই মনে করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

স্মৃতির সরণী

স্মৃতির সরণী

এবারের বিশ্বকাপে বিরাট কোহলির দলে এবং বিপরীতে এমন কিছু খেলোয়াড় খেলছেন, যাঁরা অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপে তাঁর সতীর্থ কিংবা প্রতিপক্ষ ছিলেন। ভারতীয় দলের রবীন্দ্র জাদেজা এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, টিম সাউদি তাঁদের মধ্যে অন্যতম। এ সম্পর্কে প্রশ্ন করা হলে আবেগতাড়িত হয়ে পড়েন টিম ইন্ডিয়ার অধিনায়ক। বলেন, এমনটা যে ঘটবে তা তিনি কোনওদিনই ভাবেননি।

টস

টস

টস নিয়ে বিরাট কোহলির বক্তব্য, তাঁরা এ ব্যাপারে বিশেষ চিন্তিত নন। টসে জয় হোক বা পরাজয়, যে কোনও পরিস্থিতির জন্য ভারতীয় দল তৈরি বলে জানিয়েছেন বিরাট। তবে সেমি ফাইনাল যে লিগের ম্যাচগুলির থেকে অন্যরকম হবে, তাও মেনে নিয়েছেন ভারতের অধিনায়ক।

টিম নিউজিল্যান্ড

টিম নিউজিল্যান্ড

বিশ্বকাপে নিজেদের শেষ তিন লিগের ম্যাচ হারা সত্ত্বেও নিউজিল্যান্ডকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন বিরাট কোহলি। কিউই দলের কেন উইলিয়ামসন, রস টেলারকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারতীয় দল।

এমএস ধোনি

মহেন্দ্র সিং ধোনি যা করে দেখিয়েছেন, এর জন্য তাঁর কাছে দেশের মানুষ কৃতজ্ঞ থাকবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+