টি ২০ বিশ্বকাপে পাকিস্তান ম্যাচের একাদশ তৈরি, বাবরের পাশে বসে দাবি রোহিতের

টি ২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শুরু হয়ে যাচ্ছে কাল থেকে। শ্রীলঙ্কা খেলবে নামিবিয়ার বিরুদ্ধে, সংযুক্ত আরব আমিরশাহীর সামনে নেদারল্যান্ডস। তার আগে আজ সব দলের অধিনায়ক মুখোমুখি হয়েছিলেন সাংবাদিক বৈঠকে। রীতি মেনে সব অধিনায়ককে এক ফ্রেমে রেখে ছবিও উঠল। ভারত অধিনায়ক রোহিত শর্মার গলায় ধরা পড়ল আত্মবিশ্বাস।

পাকিস্তান ম্যাচের দল তৈরি

সোমবার অস্ট্রেলিয়া এবং বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। তার আগে আগামীকাল ব্রিসবেনে ভারতীয় দল অনুশীলন করবে। ২৩ অক্টোবর মেলবোর্নে সুপার টুয়েলভে ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচের প্রথম একাদশ তৈরি বলে দাবি করলেন রোহিত শর্মা। তিনি বলেন, আমি শেষ মুহূর্তে নেওয়া সিদ্ধান্তে বিশ্বাসী নই। যাতে প্রত্যেকে পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেন সে কারণে দল নির্বাচনের বিষয় সম্পর্কে সকলকেই আগেভাগে জানিয়ে দেওয়া হয়। পাকিস্তান ম্যাচের একাদশ তৈরি। সেটা সংশ্লিষ্ট ক্রিকেটাররা জানেন। আমি শেষ মিনিটে কাউকে এটা বলি না যে, তোমাকে এই ম্যাচ খেলতে হবে। সকলেই যাতে ভালো প্রস্তুতি নিয়ে মাঠে নামতে পারেন, সেটাই সুনিশ্চিত করি।

নির্ভীক ক্রিকেট খেলবে ভারত

গত টি ২০ বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল পাকিস্তানের কাছে, বিরাট কোহলির ভারতকে পরাজয় স্বীকার করতে হয়েছিল ১০ উইকেটে। রোহিত শর্মা এই প্রথম কোনও বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিতে চলেছেন। এবারও শুরুতেই পাকিস্তান ম্যাচ। রোহিতের কথায়, আমরা এই ম্যাচের গুরুত্ব সম্পর্কে সকলেই ওয়াকিবহাল। তবে বারবার এটা বলার প্রয়োজন পড়ে না। এশিয়া কাপেও যখন দুই দেশের ক্রিকেটারদের দেখা হয়েছিল তখন আমরা পরিবার, কার কী গাড়ি রয়েছে, এ সব কথাই বলেছিলাম। রোহিত স্পষ্ট করেছেন, ভারতীয় দল অনেক বেশি নির্ভীক ক্রিকেট খেলছে। সেই অ্যাপ্রোচ বিশ্বকাপেও থাকবে। আগে ১৪০ হলে দলগুলি মনে করতো সেটা জেতার স্কোর, কিন্তু এখন এই রান ১৪-১৫ ওভারেই উঠে আসছে।

শামিকে দেখতে চান রোহিত

শামিকে দেখতে চান রোহিত

টি ২০ বিশ্বকাপের দলে জসপ্রীত বুমরাহর পরিবর্ত হিসেবে ঢুকে পড়েছেন মহম্মদ শামি। রোহিত বলেন, শামিকে না দেখলেও শুনেছি তিনি ভালো ছন্দেই রয়েছেন, এনসিএতে পুরোদমে অনুশীলন করেছেন। কাল ব্রিসবেনে শামি কতটা প্রস্তুত তা দেখে নেব। এখানেই থাকছে ধন্দ। রোহিত বলছেন, পাকিস্তান ম্যাচের একাদশ তৈরি। আবার শামিকে দেখতে চাইছেন দলের অনুশীলনে। তাহলে শামি কি প্রথম ম্যাচের দলে থাকবেন? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। টি ২০ বিশ্বকাপের চেয়ে বুমরাহর কেরিয়ার অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করিয়ে রোহিত আরও বলেন, চোট সমস্যায় হতাশ হলে চলে না। সামনের দিকে তাকাতে হয়। যাঁরা সুযোগ পাবেন তাঁরা নিশ্চিতভাবেই নিজেদের সেরাটা দেবেন। অস্ট্রেলিয়ার পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেই অনেক আগে এসেছি। পাকিস্তান ম্যাচের আগে আমরা পুরোপুরিভাবে প্রস্তুত থাকব।

সূর্য এক্স ফ্যাক্টর

সূর্য এক্স ফ্যাক্টর

সূর্যকুমার যাদবের প্রশংসাও করেছেন হিটম্যান। তিনি বলেন, সূর্য আমাদের এক্স ফ্যাক্টর হতে পারেন। আশা করব, তাঁর ফর্মের ধারাবাহিকতা বজায় থাকবে। সূর্য খুব আত্মবিশ্বাসী ক্রিকেটার। মোমেন্টামও এখন তাঁর সঙ্গেই রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+