চেন্নাই নয়, হায়দরাবাদে হবে আইপিএল ২০১৯-র ফাইনাল
চেন্নাইয়ের বদলে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএল ২০১৯-র ফাইনাল।
চেন্নাইয়ের বদলে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএল ২০১৯-র ফাইনাল। সোমবার একথা জানানোর পাশাপাশি আইপিএলের দুটি কোয়ালিফায়ার এবং একটি এলিমিনেটর ম্যাচের দিন ও স্থানও ঘোষণা করেছে বিসিসিআই।

সে অনুযায়ী ১২ মে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএল ২০১৯-র ফাইনাল ম্যাচ। ৭ মে চেন্নাইয়ে চিপকে হবে প্রথম কোয়ালিফায়ার। ৮ ও ১০ মে বিশাখাপত্তনমে আইপিএলের এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">The final of the 12th edition of the Indian Premier League will be played at the Rajiv Gandhi International Stadium in Hyderabad on May 12. Chennai will host Qualifier 1 while Visakhapatnam will host the Eliminator and Qualifier 2. <a href="https://twitter.com/hashtag/IPL?src=hash&ref_src=twsrc%5Etfw">#IPL</a> <a href="https://t.co/i9S9LoiLEN">pic.twitter.com/i9S9LoiLEN</a></p>— ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1120298188123123717?ref_src=twsrc%5Etfw">April 22, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>সাধারণত আইপিএলের প্লে-অফের ম্যাচগুলো টুর্নামেন্টের আগের বছরের উইনার্স ও রানার্সের ভেন্যুতেই খেলা হয়। সে অনুযায়ী ঠিক হয়েছিল, গত আইপিএলের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের মাঠেই টুর্নামেন্টের এবারের ফাইনাল অনুষ্ঠিত হবে। কিন্তু তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন চিপক স্টেডিয়ামের আই, জে ও কে স্ট্যান্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। অন্যদিকে, এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার হায়দরাবাদে হওয়ার কথা থাকলেও ভোটের জন্য তা সম্ভব হচ্ছে না বলেই জানিয়েছে বিসিসিআই।












Click it and Unblock the Notifications