ভালবাসার চুম্বনে অনুষ্কাকে ভরিয়ে দিলেন বিরাট, দেখুন ভিডিও

স্বাভাবিকভাবেই বিরাট ও অনুষ্কার বিয়ে নিয়েও তাঁদের প্রবল কৌতুহল। গত কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল যে চলতি বছরের শেষেই এই মহাতারকীয় বিয়েটা হতে চলেছে। কিন্তু, বিরাট ও অনুষ্কা একদম 'স্পিকটি নট'-ই ছিলেন।

দেশে এই মুহূর্তে সবচেয়ে 'হট কাপল'। তাই বিরুষ্কার প্রেম নিয়ে কৌতুহলের শেষ নেই। কে কতটা কাছে এলেন? কখন তাঁরা হাত ধরলেন? দিনে কতবার দেখা হয়? এমনই সব সাত-সতেরো প্রশ্ন। জানার যেন শেষ নেই-এর মতো অবস্থা এঁদের। বিরাট ও অনুষ্কার নাড়ি-নক্ষত্র জানতে চাওয়াটা এরা অভ্যাসেই পরিণত করে ফেলেছেন।

এক অসাধারণ প্রেম-কাহিনি, যাকে পরিণিতি দিলেন বিরুষ্কা

স্বাভাবিকভাবেই বিরাট ও অনুষ্কার বিয়ে নিয়েও তাঁদের প্রবল কৌতুহল। গত কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল যে চলতি বছরের শেষেই এই মহাতারকীয় বিয়েটা হতে চলেছে। কিন্তু, বিরাট ও অনুষ্কা একদম 'স্পিকটি নট'-ই ছিলেন। এমনকী, গত সপ্তাহে যখন সপরিবারেই বিরাট এবং অনুষ্কা দেশ ছেড়েছিলেন তখনও তাঁরা কিচ্ছুটি বলতে চাননি। যে টুকু যা খবর চাউড় হয়েছিল তা সবই জল্পনার ভিত্তিতে আর অসমর্থিত সূত্রে পাওয়া খবরে।

এক অসাধারণ প্রেম-কাহিনি, যাকে পরিণিতি দিলেন বিরুষ্কা

শেষমেশ টুইট করে তাঁদের বিয়ে হয়ে যাওয়ার কথা ঘোষণা করেন বিরাট ও অনুষ্কা। এরপরই সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমগুলিতে ঝড় বইছে বিরুষ্কার বিয়ের খবরে। এরই জেরে সামনে এসেছে বিরুষ্কার এনগেজমেন্ট-এ আংটি বদলের ভিডিও। যা ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

এক অসাধারণ প্রেম-কাহিনি, যাকে পরিণিতি দিলেন বিরুষ্কা

মিলানের কাছে তাসখানির যে বিলাস-বহুল রিসর্ট বার্গো ফিনোচ্চিয়েতা বিরাট ও অনুষ্কার বিয়ে হল, সেখানেই হয়েছিল আংটি বদলের অনুষ্ঠান। আবেগঘন এই পরিবেশে বিরাট ও অনুষ্কাকে যথেষ্টই ঊচ্ছ্বসিত ছিলেন। নীল স্যুট পরে আংটি বদলের অনুষ্ঠানে এসেছিলেন বিরাট। আর অনুষ্কার পরনে ছিল পিট-খোলা ব্লাউজে লাল রঙের শাড়ি। একে অপরেরর আঙুলে আংটি পরিয়ে দিতেই আনন্দে নিজেকে আর ধরে রাখতে পারেননি বিরাট। প্রকাশ্যেই অনুষ্কাকে জড়িয়ে ধরেন এবং গালে ও গ্রীবায় ঠোঁট ছুঁয়ে দেন স্নেহের চুম্বন। বেশ খানিক্ষণ ধরে এভাবেই অনুষ্কাকে জড়িয়ে ধরে তাঁর কাঁধে মুখ রেখেছিলেন বিরাট। আর অনুষ্কা ওই অবস্থাতেই বিরাটের মাথায় হাত বুলিয়ে তাঁকে শান্ত করার চেষ্টা করছিলেন। বোঝাই যাচ্ছিল এই দিনটির জন্য কী ভাবে দু'জনে প্রতীক্ষা করছিলেন। এই বিয়ে নিছক বিরুষ্কার কাছে শুধু যে একটা প্রাতিষ্ঠানিক সিলমোহর নয় তা ভালোমতোই বোঝা যাচ্ছিল তাঁদের দু'জনের আচার-আচরণে। একটা সময় তো এমনটাও হয়েছিল যে একে অপরের মুখ দেখাই বন্ধ করে দিয়েছিলেন বিরাট ও অনুষ্কা। কিন্তু সে সব আজ অতিত। এখন সামনের সময়টা শুধুই একে অপরকে ভালবাসার চিরবন্ধনে বেঁধে রাখার শপথে পথ চলা শুরু। যে কথা বিরাট ও অনুষ্কা নিজেরাই বিয়ের পর টুইটারে জানিয়েছেন। এমন এক 'হট অ্যান্ড রোমান্টিক কাপল'-কে অভিনন্দন না জানিয়ে তো থাকা যায় না।

এক অসাধারণ প্রেম-কাহিনি, যাকে পরিণিতি দিলেন বিরুষ্কা

দেখুন আংটি বদলের অনুষ্ঠানে অনুষ্কাকে বিরাটের চুম্বন করার ভিডিও...

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">OMFG They kissed and hugged each other. And "PERFECT" song is playing in the background!!<a href="https://twitter.com/hashtag/VirushkaWEDDING?src=hash&ref_src=twsrc%5Etfw">#VirushkaWEDDING</a> <a href="https://t.co/ELJybbFdxQ">pic.twitter.com/ELJybbFdxQ</a></p>— ∞ (@JustLykYouu) <a href="https://twitter.com/JustLykYouu/status/940266685012963328?ref_src=twsrc%5Etfw">December 11, 2017</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+