যুবভারতীতে আইপিএল উদ্বোধনী মাতাবেন হৃত্বিক, অনুষ্কা, ফারহানরা
মুম্বই, ৪ এপ্রিল : আগামী মঙ্গলবার মহাধুমধামের সঙ্গে শুরু হতে চলেছে এবারের আইপিএলের অষ্টম সংস্করণ। সেই উপলক্ষ্যে সেদিন তারার হাট বসতে চলেছে কলকাতার সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে৷
প্রতিবারের মতো এবারও উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে নানা চমক। আইপিএল সূত্রে খবর, এবারের শোয়ের সঞ্চালনার দায়িত্বে থাকছেন সইফ আলি খান। এছাড়া মঞ্চ মাতাতে থাকছেন ফারহান আখতার ও তাঁর ব্যান্ড, শাহিদ কাপুর, বিরাট কোহলির বান্ধবী তথা বলিউড হার্টথ্রব অনুষ্কা শর্মা, সুরকার প্রিতম ও তাঁর ব্যান্ড এবং অবশ্যই হৃত্বিক রোশন৷

হৃত্বিক, অনুষ্কাদের অনুষ্ঠান শেষে আইপিএলের আটটি দলের অধিনায়করা মঞ্চে প্রবেশ করবেন৷ গতবারের চ্যাম্পিয়ন নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর মঞ্চে এসে ট্রফিটি ফিরিয়ে দিয়ে এবারের সংস্করণের সূচনা করবেন৷
মোট ২ ঘণ্টার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সন্ধে ৭টা ৩০ মিনিট থেকে টিভিতে দেখা যাবে।
প্রসঙ্গত, আইপিএলের মাঝেই কলকাতা পুরসভার ভোট পড়ায় বেশ কিছু ম্যাচের দিন ও স্থান বদলে দিতে বাধ্য হয়েছে আইপিএল কর্তৃপক্ষ।












Click it and Unblock the Notifications