ছিলেন নেট বোলার, সামর্থ ছিল না জুতো কেনার, জানুন মহম্মদ সিরাজের ক্রিকেটের কঠিন যাত্রাপথ
হায়দরাবাদের গলি থেকে টিম ইন্ডিয়ার জার্সি, যাত্রাপথটা সহজ ছিল না মহম্মদ সিরাজের জন্য। কিন্তু অধ্যাবসায়, অনুশীলন এবং অনুশাসনের সৌজন্যেই স্বপ্নপূরণ হয়েছে সিরাজের। বাবা ছিলেন অটোচালক, দারিদ্রের সঙ্গে লড়াই করেই বড় হতে হয়েছে সিরাজকে। সংসারে অভাব অনটন নিত্যসঙ্গী, সেই ঘরের ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্নতো বিলাসিতা। কিন্তু হাল ছাড়েননি সিরাজ। সম্প্রতি একটি সাক্ষাতকারে নিজের জীবনের অজানা কাহিনিই শুনিয়েছেন ভারতীয় দলের পেসার।
আইপিএলের মঞ্চ থেকে ভারতীয় ক্রিকেটের রাজপথে উঠে এসেছেন এমন ক্রিকেটারের উদাহরণ বহু আছে। তবে তাদের মধ্যে উজ্জ্বলতম হলেন মহম্মদ সিরাজ। একটা সময় গ্যালারিতে বসে আইপিএল দেখতেন। তখন থেকেই হয়তো মনের মধ্যে আগুনটা জ্বালিয়ে রেখেছিলেন। অবশেষে ২০১৭ সালে তাঁর সামনে খুলে গেল আইপিএলের দরজা। কিন্তু এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি সিরাজকে।

আইপিএলে সানরাইজার্সের বিরুদ্ধে খেলা ছিল আরসিবির এবং সেখানে নেট বোলার হিসেবে এসেছিলেন সিরাজ। তাঁকে দেখে ভরত অরুণ মুগ্ধ হয়েছিলেন। সেই প্রসঙ্গে সিরাজ বলেন, 'নেটে আমার বোলিং দেখে অরুণ স্যারের ভালো লাগে। আমার কথা লক্ষ্মণ স্যারকে বলে। পরের বছরই অরুণ স্যার হায়দরাবাদ রঞ্জি দলের কোচ হন। নির্বাচকদের আমার কথা বলেন এবং দলে নেন।'














Click it and Unblock the Notifications