Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: আর্কিটেক্ট থেকে পরিচালনা, বরুণের সিভি চমকে দেওয়ার মতোই, গানেও সুপারহিট সুয়শ, দেখুন ভিডিও

স্পিনার হিসাবে আইপিএলের মঞ্চে বরুণ চক্রবর্তীকে দেখা গেলেও তাঁর প্রতিভা কিন্তু শুধু ক্রিকেটের মধ্যেই সীমাবন্ধ নেই। আর্টিটেক্ট থেকে সিনেমায় অভিনয় বা পরিচালনা সবতেই হাত পাকিয়েছেন কেকেআরের এই সতীর্থ। শনিবার প্রকাশিত হয়েছে নাইট ডাগ আউটের সপ্তম পর্ব। এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুণ চক্রবর্তী এবং সুয়শ শর্মা।

অনুষ্ঠানের শুরুতে বরুণ চক্রবর্তীকে প্রশ্ন করা হয় আর্কিটেক্ট থেকে কিভাবে ক্রিকেটার হলেন? এই প্রশ্নের উত্তরে বরুণ বলেন, আমি আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা করেছি স্নাতক পর্যায়ে। পড়াশোনা শেষ করার পর ব্যবসা শুরু করার পরিকল্পনা নেই। আমার তখন ২২ বছর বয়স ছিল। পায়ের কিছু সমস্যার জন্য আমি খেলার কথা ভাবতেই পারতাম না। আস্তে আস্তে গলি ক্রিকেট খেলা শুরু করি সেখান থেকেই ক্রিকেটের প্রতি ভালোবাসা জন্মায় এবং পেশাদার ক্রিকেটার হয়ে উঠি। ২৬ বছর বয়সে আমি ক্রিকেটকে সিরিয়াসলি নিয়েছিলাম।’

শুধু আর্কিটেক্ট বা ক্রিকেটার নয় অভিনয়ের কোন অংশে কম যান না বরুন চক্রবর্তী একটি তামিল ছবিতে অভিনয় করেছেন তিনি। এই প্রসঙ্গে কেকেআর ক্রিকেটার বলেন আমি মূলত ছিলাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে এরপর সেই ছবিতেই একটি ছোট্ট ভূমিকা তে আমাকে অভিনয় করতে হয় নায়কের বন্ধু হিসাবে।

এখানেই শেষ নয় বরুনের জীবনের চিত্রনাট্যের নাটক আরও রয়েছে। স্কুল জীবনে তিনি ছিলেন উইকেটকিপার এরপর পায়ের জোটের জন্য খেলা ছেড়ে দেন। দশ বছর পর ক্রিকেটে ফিরে এসে পেসার হিসাবেই শুরু করেছিলেন কিন্তু পায়ের সমস্যার জন্য স্পিন বোলিং শুরু করেন।

অন্যদিকে মুম্বই থেকে কীভাবে কলকাতা দলে এলেন সেই কথা জানান সুয়শ শর্মা। তিনি বলেন, মুম্বই দলে আমি ট্রায়ালে গিয়েছিলাম সেখানে রোহিত শর্মা আমাকে জিজ্ঞেস করেন আমার ব্যাটিং করতে পারি কিনা এরপর কেকেআরের ট্রায়ালে সুযোগ পাই। সেখানে আমাকে পছন্দ হয় প্রথমে ভাবতেই পারিনি আমি কেকেআর দলের সুযোগ পাবো প্রথমে ভেবেছিলাম আমি নেট বোলার হিসাবে এই টিমে থাকবো।

শুধু স্পিন বোলিংই নয় একইসঙ্গে গানেও কোন অংশে কম যান না কেকেআরের স্পিনার এই অনুষ্ঠানে একের পর এক গান গেয়ে মাতিয়ে দিলেন সুয়শ শর্মা।


চলতি মরশুমে নাইট রাইডার্সের পক্ষ থেকে একটি অনুষ্ঠান শুরু করা হয়েছে যার নাম নাইট ডাগ আউট পডকাস্ট। সপ্তম পর্বের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফিল সল্ট ও মিচেল স্টার্ক।এরআগের এপিসোডে অতিথি হিসেবে গৌতম গম্ভীর এবং মণীষ পাণ্ডে,অধিনায়ক শ্রেয়স আইয়াকর এবং নীতীশ রানা। এছাড়াও এসেছিলেন রিঙ্কু সিং এবং অভিষেক নায়ার, ভেঙ্কটেশ আইয়ার এবং চন্দ্রকাণ্ড পণ্ডিত। এবার অতিথি হিসেবে উপস্থিত হয়ে বরুণ চক্রবর্তী এবং সুয়শ শর্মা জানালেন তাঁদের জীবনের অজানা কথা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+