অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রোটিয়াদের হার কী ভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সুবিধা করে দিল ভারতকে

অস্ট্রিলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার হার কী ভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সুবিধা করে দিল ভারতকে

বৃহস্পতিবার বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে এক ইনিংস সহ ১৮২ রানে পরাজিত করেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টেস্ট সিরিজে ঘরের মাঠে ২-০ ব্যবধানে এগিয়েছে গিয়েছে প্যাট কামিন্সের দল। দাপটের সঙ্গে এই টেস্ট জয় এবং তার সঙ্গেই সিরিজ জয় নিশ্চিত করার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষ স্থানে নিজেদের আধিপত্য আরও বিস্তার করে নিয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রোটিয়াদের হার কী ভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সুবিধা করে দিল ভারতকে

প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল শীর্ষ স্থান ধরে রেখেছে ৭৮.৫৭ শতাংশ শতকরা জয়ের ফলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ম্যাচে জিততে পারলে অস্ট্রেলিয়ার সাফল্যের শতাংশে আরও উন্নতি ঘটবে।

দক্ষিণ আফ্রিকার হার অনেকটাই সুবিধা করে দিয়েছে ভারতের। বাংলাদেশের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে ২-০ ব্যবধানে জয়ের ফলে এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ৫৮.৯৩ শতাংশ জয় রয়েছে ভারতের। নতুন বছরে ভারতীয় দল মুখোমুখি হবে অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়ার। দুরন্ত ছন্দে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফেব্রুয়ারি মাসে বর্ডার - গাভসকর ট্রফি খেলবে ভারত।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগে এটাই শেষ সুযোগ ভারতের কাছে নিজেদের জায়গা পাকা করে নেওয়ার জন্য। ভারত যদি চারটি টেস্টের মধ্যে তিনটি টেস্ট জিততে পারে ওই সিরিজে তা হলে নিশ্চিত ভাবে ফাইনালে নিজেদের স্থান পাকা করে নেবে তারা।

সম্প্রতি ক্রমাগত হার পয়েন্ট টেবিলে দক্ষিণ আফ্রিকার স্থানের উপর প্রভাব ফেলেছে। জয়রে শতকরা পরিমান ৫৩.৩ শতাংশ নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা এবং ৫০ শতাংশ জয়ের পরিমান নিয়ে দক্ষিণ আফ্রিকা বর্তমানে অবস্থান করছে চতুর্থ স্থানে।

মেলবোর্ন টেস্টে প্রথম ইনিংসে ১৮৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে অস্ট্রেলিয়া ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫৭৫/৮ রানে ইনিংস ঘোষণা করে। দুরন্ত দ্বি-শতরান করেন ডেভিড ওয়ার্নার। নিজের শততম টেস্টে দ্বি-শতরান করেন ওয়ার্নার। শতরান করেন অ্যালেক্স ক্যারি। ম্যাচের তৃতীয় ইনিংসেও দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ব্যর্থতা জারি ছিল। ২০৪ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। এর ফলে এক ইনিংস সহ ১৮২ রানে পরাজিত হতে হয় অস্ট্রেলিয়াকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+