ধোনির অবসর নিয়ে টুইটারে কী প্রতিক্রিয়া দিলেন সাক্ষী?
সাক্ষী টুইটারে মহেন্দ্র সিং ধোনিকে উদ্দেশ্য করে জানিয়েছেন, এমন কোনও শৃঙ্গ নেই যা তুমি জয় করোনি। তোমায় নিয়ে আমি গর্বিত। আর জানিয়েই ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ককে স্বীকৃতি জানিয়েছেন তাঁর স্ত্রী।
নয়াদিল্লি, ৫ জানুয়ারি : ভারতীয় ক্রিকেট দলের একদিনের ও টি২০ দলের অধিনায়কের পদ থেকে আচমকা ইস্তফা দিয়ে বসেছেন মহেন্দ্র সিং ধোনি। সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে হঠাৎ করে ভারত অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোয় হতবাক গোটা ক্রিকেট বিশ্ব।
এর আগে ঠিক এভাবেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেদেশে গিয়ে টেস্ট সিরিজের মাঝেই আচমকা ইস্তফা দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন ক্যাপ্টেন কুল। এবারও খানিকটা তেমনই করলেন।

ধোনি একমাত্র ভারতীয় অধিনায়ক যিনি ৩টি আইসিসি ট্রফি জিতেছেন। যার মধ্যে ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ, ২০১১ ক্রিকেট বিশ্বকাপ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। আর এমন অধিনায়কের সরে দাঁড়ানো নিয়ে যখন ক্রিকেট দুনিয়া বিভক্ত ঠিক তখনই টুইটারে নিজের মতামত জানালেন ধোনির স্ত্রী সাক্ষী।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/msdhoni">@msdhoni</a> There are no mountains high enough to stop you from climbing.Proud of you !! ❤❤❤❤❤❤❤❤</p>— Sakshi Singh 🇮🇳❤️ (@SaakshiSRawat) <a href="https://twitter.com/SaakshiSRawat/status/816691273608200193">January 4, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>সাক্ষী টুইটারে মহেন্দ্র সিং ধোনিকে উদ্দেশ্য করে জানিয়েছেন, এমন কোনও শৃঙ্গ নেই যা তুমি জয় করোনি। তোমায় নিয়ে আমি গর্বিত। আর এই জানিয়েই ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ককে স্বীকৃতি জানিয়েছেন তাঁর স্ত্রী।
প্রসঙ্গত, ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরের সময়ে টেস্ট সিরিজের মাঝপথে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান ধোনি। দায়িত্ব তুলে দেওয়া হয় বিরাট কোহলির কাঁধে। এবারও ধোনি সরে দাঁড়ানোয় কোহলিই টি২০, একদিনের ক্রিকেট ও টেস্ট সব ফর্ম্যাটেই ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications