দ্রাবিড় জায়গা পেলেও কেন আইসিসি 'হল অব ফেম'-এ নেই সচিন! জানেন কি
কেন এখনও আইসিসি হল অব ফেম-এ নাম নেই ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের?
ভারতীয় ক্রিকেট তারকা রাহুল শরদ দ্রাবিড় সম্প্রতি আইসিসি হল অব ফেম-এ জায়গা পেয়েছেন। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসাবে এই সম্মাননা পেয়েছেন তিনি। তাঁর আগে এই সম্মানা পেয়েছেন কপিল দেব, সুনীল গাভাসকর, বিষাণ সিং বেদী ও অনিল কুম্বলে। এই ঘটনায় ক্রিকেটপ্রেমীরা আনন্দিত হলেও সকলের মনে এই প্রশ্ন জেগেছে। তা হল, কেন এখনও এই তালিকায় নাম নেই ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের?

ঘটনা হল, দ্রাবিড় আইসিসি হল অব ফেমে ঢোকার যোগ্যতা অর্জন করলেও সচিনের এখনও সেই যোগ্যতা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, কী সেই যোগ্যতা যা বিশ্বের সমস্ত ব্যাটিং রেকর্ড ভাঙা ব্যাটসম্যানের নেই। বাকীদের রয়েছে।
নিয়ম হল, আইসিসি হল অব ফেমে ঢোকার যোগ্যতা অর্জন করতে গেলে অন্তত পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে হবে। আর সচিন ক্রিকেট ছেড়েছেন ২০১৩ সালের নভেম্বর মাসে। যার এখনও পাঁচ বছর পূর্ণ হয়নি।
ওয়াংখেড়েতে ঘরের মাঠে সচিন শেষ টেস্ট খেলে ক্রিকেটকে বিদায় জানান। সেটা ছিল তাঁর ২০০ তম টেস্ট। তার আগে ও পরে কোনও ক্রিকেটার এত সংখ্যক টেস্ট খেলেননি। একদিনের ক্রিকেট হোক অথবা টেস্ট ক্রিকেট দুটোতেই তিনি সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ও রান করেছেন।
অন্যদিকে দ্রাবিড় ২০১২ সালে ক্রিকেটকে বিদায় জানান। ১৬৪টি টেস্ট, ৩৪৪টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। তিনি সচিনের আগে ক্রিকেটকে বিদায় জানানোয় আইসিসি হল অব ফেমে ঢোকার যোগ্যতা অর্জন করে ফেলেছেন সচিনের আগেই।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications