T20 World Cup: পর পর দুই ম্যাচে হার বাবরদের, বিশ্বকাপে পরের রাউন্ডে যেতে ভারতই ভরসা পাকিস্তানের
টি২০ বিশ্বকাপে পর পর দুই ম্যাচ হেরে খাদের কিনারাতে পাকিস্তান।বাবর আজমদের সুপার ৮-এ জায়গা করে নিতে হলে ভারতের মুখাপেক্ষী থাকতে হবে। রবিবার মহারণে পাকিস্তানের মুখের গ্রাস ছিনিয়ে নিয়ে ম্যাচ জিতে নিয়েছে ভরাত। ফলে গ্রুপ পর্বে এখন যথেষ্টই বেকায়দায় পাক দল।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আমেরিকার কাছে হারে পাকিস্তান ক্রিকেট দল। সেই ম্যাচে সুপার ওভারে পরাজিত হন বাবর আজমরা। কিন্তু তারপরেও ফিরে আসার উপায় ছিল তাদের সামনে। কারণ, দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হয় ভারতের। কিন্তু সেই ম্যাচেও হারের ফলে, প্রতিযোগিতা থেকে বিদায়ের মুখে বাবর আজমের দল।

এইমুহূর্তে পরপর ২টি ম্যাচ হেরে, গ্রুপ এ-তে পাকিস্তান দাঁড়িয়ে আছে চার নম্বরে। প্রথমে আছে ভারত, তারপর আমেরিকা এবং কানাডা । ভারতের মতো আমেরিকাও আবার দুটি ম্যাচই জিতেছে।
প্রতিটি গ্রুপ থেকে ২ টি দল টি২০ বিশ্বকাপের সুপার ৮ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। পাকিস্তানের ২ ম্যাচে০ পয়েন্ট আছে, যেখানে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়েরই খাতায় ৪ পয়েন্ট। পাকিস্তান গ্রুপ পর্বে এই দুটি দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাদের হাতে এখনও দুটি ম্যাচ রয়েছে। কোন অঙ্কে সুপার ৮-এ যেতে পারে পাক দল? তাতে ভারতের ভূমিকাই বা কি হতে পারে? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
২০২৪ সালের টি২০ বিশ্বকাপে গ্রুপ এ-তে থাকা অবস্থায় পাকিস্তান বর্তমানে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার পরে চতুর্থ স্থানে রয়েছে। পাকিস্তানের দুটি খেলা বাকি আছে - একটি কানাডার বিপক্ষে এবং একটি আয়ারল্যান্ডের বিপক্ষে, যে দুটিতেই তাদের জিততে হবে প্রতিযোগিতায় বেঁচে থাকতে। তারা আশা করবে তাদের কোনো ম্যাচই বৃষ্টিতে ভেসে যাবে না।
শুধু ভারত নয় বাবরদের তাকিয়ে থাকতে হবে প্রকৃতির দিকেও। কারণ ভারত-আমেরিকা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে পাক দলের অঙ্ক আরও কঠিন হবে। মঙ্গলবার কানাডার বিরুদ্ধে নামছে পাকিস্তান। এই ম্যাচে বৃষ্টির কারণে পণ্ড হলে বিদায় নিশ্চিত হয়ে যাবে।
বর্তমানে পর পর দুই ম্যাচ হারের ফলে পাকিস্তানের নেট রানরেট ০.১৫। নেট রানরেটের বিচারে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র-কে ছুঁতে শেষ দুই ম্যাচে (বনাম কানাডা এবং বনাম আয়ারল্যান্ড) বড়সড় ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে।
ভারত আগামী বুধবার পরের ম্যাচে নামবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে।পাকিস্তান চাইবে সেই ম্যাচে ভারত যেন বড় ব্যবধানে হারায় ইউএসএ-কে। যাতে আয়োজক দেশের নেট রানরেট একদম তলানিতে এসে ঠেকে। সেই সঙ্গে পাকিস্তান চাইবে মার্কিনীরা যেন তাঁদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের কাছেও হারে।ফলে পাকিস্তান দল এখন তাকিয়ে ভারতের দিকেই।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications