T20 World Cup 2024: চ্যাম্পিয়ন হলেই রেকর্ড লক্ষ্মীলাভ রোহিতদের! ফাইনালে পুরস্কারের অঙ্ক শুনলে চমকে যাবেন
শনিবার টি২০ বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনাল। বার্বাডোজের মাঠে কাপ জয়ের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। চোকার্স তকমা গায়ে সাঁটা দক্ষিণ আফ্রিকা প্রথমবার বিশ্বকাপের ফাইনালের যোগ্যতা অর্জন করেছে । অন্যদিকে, ১১ বছর পর আইসিসি ট্রফি জয়ের হাতছানি ভারতের সামনে। শনিবার ফাইনাল ম্যাচ শুধু ট্রফিই পাবে না ভারত বা দক্ষিণ আফ্রিকা। রেকর্ড পরিমাণ অর্থ প্রাপ্তিও হবে দুই ক্রিকেট বোর্ডের।
চলতি বছরে টি২০ বিশ্বকাপের সব স্তরেই পুরস্কার মূল্য বৃদ্ধি করার কথা আগেই ঘোষণা করেছিল আইসিসি। চ্যাম্পিয়ন দলের অর্থ প্রাপ্তির অঙ্ক শুনলে চমকে যাবেন। এরআগে কখনও টি২০ বিশ্বকাপজয়ী দল এত টাকা পায়নি। টি২০ বিশ্বকাপ ফাইনালে ওঠা দু'দলের জন্যও এ বার থাকছে রেকর্ড পরিমাণ আর্থিক পুরস্কার।

রানার্স আপ দল পাবে ১.২৮ মিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০.৬৩ কোটি। শুধু চ্যাম্পিয়ন টিমই নয়। পুরো টি-২০ বিশ্বকাপের পুরস্কার মূল্য এক ধাক্কা অনেকটা বাড়িয়ে দিয়েছে আইসিসি। এ বারের বিশ্বকাপে অর্থের পরিমাণ ১১.২৫ মিলিয়ন ডলারে গিয়ে দাঁড়িয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯৩ কোটি ৫০ লাখ টাকা।
প্রতি ম্যাচে জয়ের জন্য আইসিসি দিয়েছে প্রায় ৩২ হাজার ডলার। সেক্ষেত্রে ফাইনাল জিতলে ভারত ৮টি ম্যাচ জিতবে। অর্থ্যাত চ্যাম্পিয়ন হওয়া দল আরও আড়াই লক্ষ টাকা পাবে। ইতিমধ্যেই ভারত সাত ম্যাচ জয়ের জন্য আড়াই লক্ষ্য টাকা করে এবং প্রোটিয়ারা ৮ ম্যাচ জয়ের জন্য সম পরিমাণ অর্থ পেয়েই গিয়েছ।
যে দলগুলি দ্বিতীয় রাউন্ড অর্থাৎ সুপার ৮ রাউন্ড পার করতে পারেনি, তাদের ৩.১৭ কোটি টাকা (৩৮২.৫০০ মার্কিন ডলার) করে দেওয়া হয়েছে। একই সঙ্গে নবম থেকে দ্বাদশ স্থানে শেষ করা দলগুলি পেয়েছে ২.০৫ কোটি টাকা (২৪৭,৫০০ মার্কিন ডলার)। ১৩তম থেকে ২০তম স্থানে থাকা প্রতিটি দল পেয়েছে ১.৮৭ কোটি টাকা (২২৫,০০০ মার্কিন ডলার)।
আইপিএল চ্যাম্পিয়ন হয়ে কলকাতা নাইট রাইডার্স এ বার পেয়েছে ২০ কোটি টাকা। আইপিএলের থেকে পুরস্কারমূল্য বেশি এবার টি২০ বিশ্বকাপে।












Click it and Unblock the Notifications