IPL 2024: আইপিএল ফাইনালে থাকছে তাক লাগানো পুরস্কার, চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল পাবে কত টাকা?
রবিবার চিপকে মহারণ। আইপিএলের খেতাব জয়ের লড়াইয়ে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। তৃতীয়বার ট্রফি জয়ের লক্ষ্যে নামছে কেকেআর, অন্যদিকে, সানরাইজার্সের লক্ষ্য দ্বিতীয়বার ট্রফি জয়। তবে ফাইনালে শুধু ট্রফি নয় থাকছে মোটা অঙ্কের আর্থিক পুরস্কারও। যা বিশ্বকাপ বা আইসিসির টুর্নামেন্টের সমতুল্য। শুধু চ্যাম্পিয়ন বা রানার্স আপের জন্যই নয় আরও একাধিক বিভাগে থাকছে পুরস্কার।
আইপিএলকে বলা হয় ভারতের কোটিপতি লিগ। এই প্রতিযোগিতার নিলাম পর্ব থেকে শুরু করে গোটা টুর্নামেন্ট যে পরিমাণ টাকা খরচ হয় তা পৃথিবীর কোনও ক্রিকেট প্রতিযোগিতায় দেখা যায় না। আইপিএলে মোট ৪৬.৫ কোটি টাকার পুরস্কার রাখা হয়েছে। যা ফাইনাল ম্যাচের পর বিজয়ীদের মধ্যে বিতরণ করা হবে।শুধু চ্যাম্পিয়ন বা রানার্স দল নয়, একইসঙ্গে ব্যক্তিগত একাধিক বিভাগেও থাকছে পুরস্কার।

প্রতি বছর বেড়েছে আইপিএলের পুরস্কার মূল্য, বর্তমানে যা টেক্কা দিতে পারে বিশ্বের যে কোনও প্রথম সারির টুর্নামেন্টকে। ২০০৮ সালে প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালস পেয়েছিল ৪ কোটি ৮০ লক্ষ টাকা। আর সেই বছর রানার্স আপ দল চেন্নাই সুপার কিংস পেয়েছিল ২ কোটি ৪০ লক্ষ টাকা।
২০২৪ সালে যেই দল আইপিএল চ্যাম্পিয়ন হবে সেই টিম পাবে ২০ কোটি টাকা। আর যেই দল ফাইনালে রানার্স আপ হবে সেই দলের জন্য থাকছে ১৩ কোটি টাকার আর্থিক পুরস্কার। ২০২৩ সালের আইপিএলেও একই প্রাইজ মানি ছিল।
আইপিএলের পুরো মরশুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানকে অরেঞ্জ ক্যাপ পুরস্কার দেওয়া হয়। অরেঞ্জ ক্যাপ বিজয়ীকে দেওয়া হবে ১৫ লাখ টাকা। এই তালিকায় সবার উপরে রয়েছেন বিরাট কোহলি। আইপিএলের এক মরসুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পেয়ে যান পার্পল ক্যাপ। এবার পুরস্কার হিসেবে দেওয়া হবে ১৫ লাখ টাকা। উদীয়মান খেলোয়াড় ২০ লাখ টাকা পুরস্কার পাবেন।
এছাড়া সেরা ম্যাচ ভেন্যু জন্যও থাকছে পুরস্কার। গতবার এই খেতাব জিতেছিল ইডেন। এবার কারা জিতবে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এবার আইপিএলে ধামাকাদার উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। রবিবার চিপকে থাকছে সমাপ্তি অনুষ্ঠানও। জমকালো এই অনুষ্ঠানেে পারফরম্যান্স করকবে বিখ্যাত পপ ব্যান্ড ইমাজিন ড্রাগন্স। এর আগ প্রথম সারির ক্রীড়া প্রতিযোগিতাগুলিতে পারফরম্যান্স করেছে এই পপ ব্যান্ডটি। এবার আইপিএলের মঞ্চেও তাদের দেখা যেতে চলেছে।












Click it and Unblock the Notifications