টি-টোয়েন্টিতে ভারতের কাছে সিরিজ হোয়াইটওয়াশ হওয়া দলের সংখ্যা নেহাতই কম নয়!

টি-টোয়েন্টিতে ভারতের কাছে সিরিজ হোয়াইটওয়াশ হওয়া দলের সংখ্যা নেহাতই কম নয়!

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাটিতে তৃতীয় টি-টোয়েন্টি মোকাবিলায় অংশ নিতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে গিয়েছে টিম ইন্ডিয়া। তৃতীয় ম্যাচ হারলে ঘরের মাঠে বিরাট কোহলি শিবিরের কাছে লজ্জাজনক টি-টোয়েন্টি সিরিজ হোয়াইটওয়াশের মুখে পড়তে হবে অস্ট্রেলিয়াক। ২০ ওভারের ফর্ম্যাটে কোন কোন দলকে সিরিজ হোয়াইটওয়াশ করেছে ভারতীয় ক্রিকেট দল, তা জেনে নেওয়া যাক।

টি-টোয়েন্টি মোট কতবার প্রতিপক্ষকে সিরিজ হোয়াইটওয়াশ করেছে ভারত

টি-টোয়েন্টি মোট কতবার প্রতিপক্ষকে সিরিজ হোয়াইটওয়াশ করেছে ভারত

পরিসংখ্যানবিদরা জানাচ্ছেন,হোম এবং অ্যাওয়ে মিলিয়ে টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত পাঁচ বার প্রতিপক্ষ দলকে সিরিজ হোয়াইটওয়াশ করেছে ভারত। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড রয়েছে এই তালিকায়।

২০১৬ সালে অস্ট্রেলিয়া

২০১৬ সালে অস্ট্রেলিয়া

২০১৬ সালে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। ওই সিরিজের তিনটি ম্যাচই জিতেছিল টিম ইন্ডিয়া। তিন ম্যাচে মোট ১৯৯ রান করে সিরিজ সেরা ক্রিকেটার হয়েছিলেন বিরাট কোহলি।

২০১৭ সালে শ্রীলঙ্কা

২০১৭ সালে শ্রীলঙ্কা

২০১৭ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ (৩-০) করেছিল ভারতীয় ক্রিকেট দল। ওই সিরিজে ব্যাট হাতে কামাল করেছিলেন ভারতের রোহিত শর্মা ও কেএল রাহুল। দুর্দান্ত বোলিং করছিলেন জয়দেব উনাদকাট।

২০১৮ ও ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ

২০১৮ ও ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ

২০১৮ সালে ঘরের মাঠে হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবকটি মোকাবিলা জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে টি-টোয়েন্টিতে সিরিজ হোয়াইটওয়াশ (৩-০) করছিল টিম ইন্ডিয়া।

প্রতিপক্ষ নিউজিল্যান্ড

প্রতিপক্ষ নিউজিল্যান্ড

চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছিল ভারতীয় দল। ৫-০ ব্যবধানে সিরিজ জিতেছিলেন বিরাট কোহলিরা।

অস্ট্রেলিয়ার অধিনায়ক হচ্ছেন স্টিভ স্মিথ? কী বললেন বর্তমান অধিনায়ক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+