IPL 2024: কেকেআর অধিনায়কদের মধ্যে সাফল্যের শীর্ষে গম্ভীর, নাইট নেতাদের পারফরম্যান্স জেনে নিন
আইপিএল শুরু হতে বাকি মাত্র কয়েকদিন।২২ মার্চ থেকেই আনুষ্ঠানিক ভাবে ঢাকে কাঠি পড়বে। তবে ইতিমধ্যেই দলগুলি তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কলকাতা নাইট রাইডার্সেও জোর কদমে চলছে প্রস্তুতি।জল্পনা-কল্পনা এবং যাবতীয় আশঙ্কাকে দূরে সরিয়ে আইপিএলের আগেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর নেতৃত্বেই খেলবে এবার নাইটরা।
২০২৩ সালে, পিঠের চোটের জন্য শ্রেয়সের অস্ত্রোপচারও হয়েছিল। ফলে আইপিএলে অংশ নিতে পারেননি শ্রেয়স। এবার শর্ত সাপেক্ষে আইপিএল খেলার অনুমতি পেয়েছেন। নেতা শ্রেয়সের কাছে বড় পরীক্ষা। ২০০৮ সাল থেকে ২০২৩, মোট আট জন অধিনায়ক নাইটদের নেতৃত্ব দিয়েছেন, এর মধ্যে একমাত্র গৌতম গম্ভীরই দুই বারকে কেকেআরকে চ্যাম্পিয়ন করতে পেরেছেন। গম্ভীর সহ বাকি সাত অধিনাবয়কদের নেতৃত্বে কতগুলি করে ম্যাচ জিতেছে কেকেআর? সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

২০১১ সালে নাইটদের নেতৃত্বের ভার তুলে দেওয়া হয় গৌতম গম্ভীরের কাঁধে। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত তাঁর নেতৃত্বেই খেলে কেকেআর। ২০১২ এবং ২০১৪ সালে দলকে চ্যাম্পিয়নও করেন অধিনায়ক গোতি। তাঁর নেতৃত্বে ১৩০টি ম্যাচ খেলে কেকেআর। এরমধ্যে ৬৯টি ম্যাচে জয় পায় এবং ৫৯ ম্যাচে হারে নাইটরা। একটি ম্যাচ টাই হয় ও একটি ম্যাচ ফলাফল হয়নি।
২০১৮-২০১৯ সালে কেকেআর দলের অধিনায়ক ছিলেন দীনেশ কার্তিক। ৩৭ ম্যাচ খেলে কেকেআর। এরমধ্যে ১৯ ম্যাচে জয় পায় দল, ১৭ ম্যাচে হারে এবং একটি ম্যাচ টাই হয়। ২০২০ এবং ২০২১ সালে দলকে নেতৃত্ব দেন ইয়ান মর্গ্যান। তাঁর অধিনা২য়কত্বে ২৪টি ম্যাচ খেলে কেকেআর। এরমধ্যে ১১টি ম্যাচে জয় পায়,১২ ম্যাচে দল হারে। একটি ম্যাচ টাই হয়।
২০২২ সালে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ১৪ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয় পায় কেকেআর। ৮ ম্যাচে হারে দল। ২০২৩ সালে নাইটদের নেতা ছিলেন নীতিশ রানা। তাঁর অধীনে ৬ ম্যাচ জেতে কেকেআর, ৮ ম্যাচে হারে। এছাড়াও ২০১১ সালে ২ ম্যাচে দলকে নেতৃত্ব দেন জ্যাক কালিস। এর মধ্যে একটি ম্যাচ জেতে অন্য ম্যাচটি দল হারে।












Click it and Unblock the Notifications