আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা একাদশে কজন ভারতীয়? অধিনায়ক কে?

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা একাদশে কজন ভারতীয়?

প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছে নিউজিল্যান্ড। শক্তিশালী ভারতকে আট উইকেটে ফাইনাল হারিয়ে দিয়েছে কেন উইলিয়ামসন শিবির। দুই বছর ধরে চলা টুর্নামেন্টের সেরা একাদশ তৈরি করেছে ইএসপিএন ক্রিকইনফো। সেই দলে মোট কতজন ভারতীয় রয়েছেন, তা দেখে নেওয়া যাক। সেখানে ভারত অধিনায়ক বিরাট কোহলির স্থান হয়নি। দলের অধিনায়কই বা কে, তাও জেনে নেওয়া যাক।

ওপেনে রোহিত-দিমুথ

ওপেনে রোহিত-দিমুথ

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পারফরম্যান্সের সেরা একাদশে জায়গা হয়নি ভারত অধিনায়ক বিরাট কোহলির। তবে জায়গা পেয়েছেন রোহিত শর্মা। টুর্নামেন্টে ১২টি টেস্ট খেলে ১০৯৪ রান করা রোহিত শর্মাকে ওপেনিং পজিশনেই রাখা হয়েছে। তাঁর সঙ্গে ওপেন করতে দেখা যাবে শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নেকে। যিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০টি ম্যাচ খেলে ৯৯৯ রান করেছেন।

তিনে লাবুশেন

তিনে লাবুশেন

ইএসপিএন ক্রিকইনফোর তৈরি একাদশ অনুযায়ী তিন নম্বরে ব্যাটিং করতে নামবেন মার্নাস লাবুশেন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৩টি ম্যাচ খেলে ১৬৭৫ রান করেছেন অস্ট্রেলিয় ব্যাটসম্যান। টুর্নামেন্টে সবচেয়ে বেশি রানের মালিকও তিনি।

মিডল অর্ডার

মিডল অর্ডার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০ ম্যাচ খেলে ৯১৮ রান করা কেন উইলিয়ামসন নামবেন চার নম্বরে। তিনি এই দলের অধিনায়কও বটে। পাঁচ নম্বরে নামবেন স্টিভ স্মিথ। যিনি টুর্নামেন্টের অধীনে ১৩টি ম্যাচ খেলে ১৩৪১ রান করেছেন। ১৭ ম্যাচ খেলে ১৩৩৪ রান করা অল রাউন্ডার বেন স্টোকস নামবেন ছয় নম্বরে। দলে সুযোগ পাওয়া ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থ নামবেন সাত নম্বরে। ১২টি ম্যাচ খেলে ৭০৭ রান করেছেন ঋষভ।

বোলিং বিভাগ

বোলিং বিভাগ

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বোলিং বিভাগে ভারতের তরফে একমাত্র প্রতিনিধি হিসেবে হাজির অফ স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। যিনি টুর্নামেন্টে ১৪টি ম্যাচ খেলে ৭১টি উইকেট নিয়েছেন। সাত ম্যাচ খেলে ৪৩ উইকেট নেওয়া কাইল জেমিসনও রয়েছেন এই দলে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৪টি ম্যাচ খেলে ৭০টি উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে এই দলের বাইরে রাখা মুশকিল। রয়েছেন ৫৬ উইকেট দখল করা নিউজিল্যান্ডের টিম সাউদিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+