IPL 2024: আইপিএল ফাইনালে কেকেআর-হায়দরাবাদের পারফরম্যান্স কেমন? নাইটদের রেকর্ডগুলি জেনে নিন
রবিবার আইপিএলের মেগা ফাইনাল। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে খেতাব জয়ের ম্যাচে মুখোমুখি কেকেআর-সানরাইজার্স হায়দরাবাদ। এই নিয়ে চতুর্থবার আইপিএল ফাইনাল ম্যাচ খেলতে নামছে নাইটরা। অন্যদিকে নাম বদলের পর তৃতীয়বার ফাইনাল ম্যাচ খেলার সুযোগ পেল সানরাইজার্স। অতীতে দুই দলের ফাইনাল ম্যাচের পারফরম্যান্স কেমন? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
২০০৯ সালে প্রথমবার আইপিএল ফাইনাল খেলে হায়দরাবাদ শহরের দল ডেকান চার্জাস। প্রথমবারই আরসিবিকে ৬ রানে হারিয়ে দিয়ে খেতাব জেতে হায়দরাবাদ শহরের ফ্রাঞ্চাইজিটি। এরপর আইপিএলে এই দলের নাম বদলে হয় সানরাইজার্স হায়দরাবাদ। নাম বদলের পর প্রথমবার আইপিএল ফাইনালে সানরাইজার্স উঠে ২০১৬ সালে। সেই বছর আরসিবিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডেভিড ওয়ার্নারের দল।

এবার আসা যাক কেকেআরের কথা। এরআগে তিনবার আইপিএল ফাইনা খেলেছে কেকেআর। তার মধ্যেই দুইবার চ্যাম্পিয়ন এবং একবার রানার্স। ২০১২ সালে আইপিএলে প্রথমবার ফাইনালে উঠে কেকেআর চিপকে ফাইনাল ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ৫ উইকেটে জয় পেয়ে প্রথমবারের জন্য খেতাব ঘরে তুলে কেকেআর। চেন্নাই প্রথমে ব্যাট করে ১৯০ রান তোলে। জবাবে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কেকেআর।
২০১৪ সালে ফের আইপিএল ফাইনাল খেলে নাইটরা। চিপকে সেইবার প্রতিপক্ষ ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। ২০০ রান টার্গেট করে ম্যাচ এবং দ্বিতীয়বার খেতাব জিতে নেয় গৌতম গম্ভীরের দল। এরপর ২০২১ সালে ফাইনালে উঠে কেকেআর। কিন্তু তৃতীয়বার ট্রফি জিততে ব্যর্থ হয় নাইটরা। চেন্নাইয়ের কাছে হারতে হয় কেকেআরকে। চেন্নাইয়ের ১৯২ রানরে জবাবে ১৬৫ রান তুলতে সক্ষম হয় কেকেআর।
আইপিএল ফাইনালে বেশ কিছু রেকর্ড আছে কেকেআরের। কলকাতা প্রথম দল যারা আইপিএল ফাইনালে ২০০ রান টার্গেট করে ম্যাচ জিতে নেয়।এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে কেকেআরের এই রেকর্ড আছে। রান তাড়া করে আইপিএল ফাইনালে জয়ের নিরিখে দ্বিতীয় স্থানে আছে নাইটরা, ১৯০ রানের লক্ষ্য নিয়েও ম্যাচ জিতেছিল কেকেআর।
ঘরের মাঠে আইপিএল ফাইনাল জেতার ১০০ শতাংশ রেকর্ড রয়েছে কেকেআরের। ২০১২ এবং ২০১৪ দুটি ফাইনালই ভারতে হয়েছিল, ২০২১ সালের ফাইনাইল দুবাইয়ে হয়েছিল।এই প্রথমবার আইপিএলের গ্রুপ পর্বে ১ নম্বরে থেকে ফাইনাল খেলবে কেকেআর।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications