রবি শাস্ত্রীর কোচিংয়ে ভারত কেমন খেলবে, জেনে নিন কী বলছে জ্যোতিষশাস্ত্র

রবি শাস্ত্রী কেমন পারফরম্যান্স করবেন তা আগে বলতে পারে তাঁর ঠিকুজি বা রাশিফল। অর্থাৎ শাস্ত্রীর কোচিংয়ে ভারতীয় দল কেমন খেলবে তা জ্যোতিষশাস্ত্র বাতলে দিতে পারে।

ভারতীয় দলের নতুন কোচের পদে বেছে নেওয়া হয়েছে রবি শাস্ত্রীকে। ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন তারকাকে নিয়ে গতবছরে কোচ নিয়োগের সময়ে যেমন বিতর্ক তৈরি হয়েছিল, এবছরও চূড়ান্ত নাটকের পর তাঁকেই প্রধান কোচ হিসাবে বেছে নেওয়া হয়েছে। সঙ্গে বোলিং কোচ হিসাবে রয়েছেন জাহির খান ও বিশেষ ব্যাটিং পরামর্শদাতা রাহুল দ্রাবিড়।

কোচ শাস্ত্রী এর আগেও ভারতীয় দলের কোচিং করিয়েছেন। এবং বেশ সাফল্যও পেয়েছেন। তবে এবার দায়িত্ব অনেক বেশি। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে দুই বছরের বেশি সময় তিনি পাবেন দলের সঙ্গে কাটানোর। আগামী বিশ্বকাপের দিকে তাকিয়েই যে শাস্ত্রীকে কোচ বাছা হয়েছে তা ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে।

রবি শাস্ত্রীর কোচিংয়ে ভারত কেমন খেলবে, কী বলছে জ্যোতিষ

নতুন কোচ শাস্ত্রী কেমন পারফরম্যান্স করবেন তা আগে বলতে পারে তাঁর ঠিকুজি বা রাশিফল। অর্থাৎ শাস্ত্রীর কোচিংয়ে ভারতীয় দল কেমন খেলবে তা জ্যোতিষশাস্ত্র বাতলে দিতে পারে।

জ্যোতিষশাস্ত্র বলছে, শাস্ত্রীর ঠিকুজির তিন নম্বর ঘরে রয়েছে প্লুটোর অধিষ্ঠান। যার অর্থ সেই ব্যক্তি হাতের গুণে ও কথা বলায় পারদর্শী হন। আমরা সকলেই জানি শাস্ত্রী খেলোয়াড় হিসাবে ভালো স্পিনার ছিলেন এবং তারচেয়েও ভালো ধারাভাষ্যকার হিসাবে নাম করেছেন।

গ্রহের অবস্থান অনুযায়ী বিদেশে কিছু ভালো করার কথা রয়েছে রবি শাস্ত্রীর। এবং কী আশ্চর্য, আগামী দুই বছরে ভারত প্রচুর বিদেশ সফর করবে। ক্রিকেট বিশ্বকাপের আগে অনেকগুলি কঠিন বিদেশ সফরে যাওয়ার কথা কোহলি ব্রিগেডের। শ্রীলঙ্কা সফর থেকে শুরু করে একে একে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডে খেলবে ভারত।

তারপরই ২০১৯ সালে ইংল্যান্ডে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ খেলার কথা ভারতের। এবং দেখতে গেলে সেটাও কিন্তু বিদেশই। ফলে রবি শাস্ত্রীর কুষ্ঠি অনুযায়ী আগামী দুইবছর বিদেশ সফরে ভারতীয় দল ভালো ফল করবে।

আরও এক কদম এগিয়ে মনে করা হচ্ছে, কোহলি-শাস্ত্রী যুগলবন্দি ভারতীয় ক্রিকেটকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। কিছু রদবদল করে ফেলতে পারলে ফের একবার ভারতের বিশ্বকাপ জেতাও অসম্ভব নয়। অন্তত বিশ্বকাপ যদি নাও আসে, বিদেশের মাটিতে শাস্ত্রী-কোহলি যুগলবন্দি ভারতকে বহু স্মরণীয় জয় উপহার দেবে তাতে সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+