ভারতের জন্য কতটা পয়া সিডনি? টেস্টে কতগুলি ম্যাচ জিতেছে মেন ইন ব্লু?

ভারতের জন্য কতটা পয়া সিডনি? টেস্টে কতগুলি ম্যাচ জিতেছে মেন ইন ব্লু?

সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। শক্তিতে দুই দলই একে অপরের পরিপূরক বলা চলে। ফলে সিডনিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তুল্যমূল্য মোকাবিলার অপেক্ষায় বসে রয়েছে ক্রিকেট বিশ্ব। সেই আবহে এই মাঠে টেস্টে ভারত কতটা সফল, তা চট করে পরিসংখ্যানে দেখে নেওয়া যাক। সিডনিতে মোট কয়টি টেস্ট ম্যাচ হেরেছে টিম ইন্ডিয়া, তাও জেনে নেওয়া যাক।

সিডনিতে ভারতের পারফরম্যান্স

সিডনিতে ভারতের পারফরম্যান্স

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এখনও পর্যন্ত দুই দলের মধ্যে ১২টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে। মাত্র একটিতে জয় হাসিল করতে পেরেছে ভারতীয় ক্রিকেট দল। পাঁচটি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। ৬টি ম্যাচ ড্র হয়েছে। সিডনিতে ভারতের টেস্ট ম্যাচ জয়ের শতকরা হার ৮.৩৩ শতাংশ। অস্ট্রেলিয়া ৪১.৬৬ শতাংশ হারে এই মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জিতেছে।

শেষ কবে জিতেছিল ভারত

শেষ কবে জিতেছিল ভারত

১৯৭৮ সালে শেষ বার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ জিতেছিল ভারত। ভগবত চন্দ্রশেখর ও বিষেণ সিং বেদীর বোলিং দাপটে ভারতের বিরুদ্ধে ইনিংস হারের সম্মুখীন হয়েছিল অজি শিবির।

শেষ মোকাবিলার ফল

শেষ মোকাবিলার ফল

২০১৯ সালের জানুয়ারিতে শেষ বার টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। ম্যাচ ড্র হয়েছিল। ওই ম্যাচে ১৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন চেতেশ্বর পূজারা। ১৫৯ রান করেছিলেন উইকেটরক্ষক ঋষভ পন্থ। পাঁচ উইকেট নিয়েছিলেন ভারতীয় চায়নাম্যান কুলদীপ যাদব।

সবচেয়ে বেশি রান ও উইকেট

সবচেয়ে বেশি রান ও উইকেট

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় দলের জার্সিতে টেস্টে সবচেয়ে বেশি রান করেছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ৭৮৫ রান এসেছে মাস্টার ব্লাস্টারের ব্যাট থেকে। তাতে তিনটি একশো ও দুটি অর্ধশতরান সামিল রয়েছে। সিডনিতে সচিনের অপরাজিত ২৪১ ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। অন্যদিকে অস্ট্রেলিয়ার এই মাঠে টেস্টে মোট ২০ উইকেট নিয়ে ভারতীয়দের মধ্যে শীর্ষে রয়েছেন গ্রেট অনিল কুম্বলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+