WTC Final: শীর্ষস্থান শক্তিশালী করল ভারত, টিম ইন্ডিয়ার ফাইনালে টিকিট পাওয়ার অঙ্ক জানুন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সব দলের উপরে রয়েছে ভারত। বাংলাদেশকে চিপকে প্রথম টেস্ট ম্যাচে ২৮০ রানে হারিয়ে দিয়ে এক নম্বর জায়গা আরও শক্তিশালী করল ভারত। বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও আরও উন্নতির সুযোগ থাকছে ভারতের কাছে। তবে ভারত-বাংলাদেশের মধ্যে প্রথম ম্যাচের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাটা একবার দেখে নেওয়া যাক।

২০২৩-২০২৫ সংস্করণের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত শীর্ষস্থানে আছে ভারতই। ১০টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে সাতটি ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। মেন ইন ব্লু হেরেছে দুটি ম্যাচে।ড্র হয়েছে একটি ম্যাচ। চিপকে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়ে ভারত সংগ্রহ করেছে আরও ১২ পয়েন্ট। ফলে সবমিলিয়ে ভারতের পয়েন্ট সংখ্যা এখন ৮৬, ৭১.৬৭ পয়েন্ট শতাংশ। যদিও স্লো ওভার রেটের কারণে দুই পয়েন্ট কাটা গিয়েছে রোহিত শর্মার দলের।

wtc final

দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। ১২ ম্যাচ খেলে অজিদের পয়েন্ট সংখ্যা ৯০। পয়েন্ট শতাংশ ৬২.৫০। অস্ট্রেলিয়া ৮ ম্যাচ জিতেছে, ৩ ম্যাচে হেরেছে, একটি ম্যাচ ড্র করেছে। তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। ৬ ম্যাচে তিনটি জয় এবং তিনটি হার সহ কিউয়িদের পয়েন্ট ৩৬। পয়েন্ট শতাংশ ৫০.০০।

পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে ৪ ‌নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। কিন্তু ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারায় শাকিবরা ছয় নম্বরে নেমে গিয়েছে। ৪ ‌নম্বরে বর্তমানে আছে শ্রীলঙ্কা। ৭ ম্যাচের মধ্যে শ্রীলঙ্কা তিন ম্যাচ হেরেছে এবং চার ম্যাচে জয় পেয়েছে। তাদের পয়েন্ট ৩৬, পয়েন্ট শতাংশ ৪২.৮৬।

এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড সর্বাধিক ১৬ ম্যাচ খেলেছে। কিন্তু তারা আছে ৫ নম্বরে। ইংল্যান্ড ৮ ম্যাচ জিতেছে, ৭ ম্যাচ হেরেছে, একটি ম্যাচ ড্র করেছে। পয়েন্ট ৮১ হলেও পয়েন্ট শতাংশ ৪২.১৯। বাংলাদেশ ৭ ম্যাচের মধ্যে তিনটি জিতে চারটি হেরে ৩৩ পয়েন্ট এবং ৩৯.২৯ পয়েন্ট শতাংশ নিয়ে ৬ নম্বরে আছে।

India vs Bangladesh: চিপকে ইতিহাস গড়ল ভারত, বাংলাদেশকে হারিয়ে টেস্টে বিরাট মাইলস্টোন টিম ইন্ডিয়ার
পয়েন্ট টেবল অনুসারে ভারত শীর্ষে থাকলেও ফাইনালের স্থান এখনও নিশ্চিত নয়। এখ‌নও ভারতের ৯টি টেস্ট ম্যাচ বাকি আছে। এই নয় ম্যাচের মধ্যে চারটি ম্যাচ জিততে হবে এবং একটি ম্যাচ ড্র করতে হবে। কানপুরে দ্বিতীয় টেস্টের পর আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ আছে। তারপর বছরের শেষে বর্ডার-গাভাসকর ট্রফিতে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+