Women's T20 World Cup: প্রথম ম্যাচে হেরে প্রবল চাপে ভারত, কীভাবে হরমনপ্রীতরা পাবেন সেমির টিকিট? জানুন সমীকরণ
টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৮ রানে হেরে চাপে ভারতীয় মহিলা দল। কয়েকমাস আগেই ভারতীয় পুরুষ দল টি২০ বিশ্বকাপ জিতেছে ফলে এবার হরমনপ্রীত কৌরদের নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে কিন্তু টুর্নামেন্টের শুরুটা একেবারেই ভালো হল না ভারতীয় দলের। গ্রুপে থাকা পাঁচটি দলের মধ্যে চারটি দলেরই প্রথম ম্যাচ খেলা হয়ে গিয়েছে, ভারত আপাতত শেষ স্থানে।
গ্রুপ এ-তে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা।ভারতের দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। আগামীকাল এই ম্যাচ রয়েছে। গ্রুপ পর্বে ভারত তৃতীয় ম্যাচ খেলবে আগামী ৯ অক্টোবর শ্রী্লঙ্কার বিরুদ্ধে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। কিন্তু প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর কীভাবে ভারত সেমিফাইনালে পৌঁছাতে পারে সেই সমীকরণই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

কিন্ত প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী পাকিস্তানকে হারানোটা সহজ হবে না হরমনপ্রীতদের কাছে। এরপর ভারতীয় দলের ম্যাচ আছে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অজিদের বিরুদ্ধে ম্যাচ সহজ হবে না। এই পরিস্থিতি পাকিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচকেই টার্গেট করতে হবে ভারতকে। দুটি গ্রুপ থেকে শীর্ষে থাকা দুটি করে দল সেমিফাইনালে পৌঁছাবে। সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৭ এবং ১৮ অক্টোবর।
এদিকে বিতর্কিত রান আউট নিয়ে হতাশা কিছুতেই কাটছে না ভারতীয় দলের। নিউজিল্যান্ড ম্যাচে ভারতীয় দলের সেরা ফিল্ডার হয়েছেন জেমাইমা রডরিগেজ। দলের পক্ষ থেকে সোনারও পদকও পেয়েছেন। তিনি জানিয়েছেন আম্পায়ারের সিদ্ধান্ত খুবই কঠিন, কিন্ত আমাদের মেনে নিতেই হবে।
Jemimah Rodrigues won the Best Fielder of the Match Medal against New Zealand in this T20 World Cup. 🏅 pic.twitter.com/NvkLsE6nl6
— Tanuj Singh (@ImTanujSingh) October 5, 2024
নিউজিল্যান্ড ইনিংসের ১৪তম ওভারের শেষ বলে ঘটনাটি ঘটে। দীপ্তি শর্মার বলে শট মেরে রান নেন নিউজিল্যান্ড ব্যাটার অ্যামেলিয়া কের। এরপরই দ্বিতীয় রান নেওয়ার চেষ্টা করেন কের। সেই সময় হরমনপ্রীত কৌর বল দন রিচাকে, ভারতীয় উইকেটরক্ষক সহজেই আউট করেন কেরকে। তবে আম্পায়ার বলটিকে ডেড বল ঘোষণা করেছেন, এই যুক্তি দেখিয়ে রান আউট দেওয়া হয়নি।












Click it and Unblock the Notifications