MS Dhoni: সিএসকের সঙ্গে ১৬ বছরের অটুট বন্ধন, দেড় দশকে টাকার অঙ্ক কতটা বেড়েছে ধোনির?
২০০৮ সালের ২০ ফেব্রুয়ারি। প্রথম আইপিএলের নিলাম অনুষ্ঠান হয়েছিল। এরপর দেখতে দেখেত ১৬ বছর কেটে গেল। সেদিন ধোনির সঙ্গে দল পাওয়া সচিন-সৌরভদের মতো অনেক ক্রিকেটারই অবসরের পৃথিবীর বাসিন্দা হয়ে গিয়েছেন। কিন্তু হলুদ জার্সির সঙ্গে সম্পর্কের বন্ধন এখনও অটুট রয়েছেন ধোনির। মাহির সঙ্গে সিএসকের সম্পর্কের বন্ধন অটুট আছে।
সরকারি হোক বা কর্পোরেট কোম্পানি আর্থিক বর্ষ শেষে বেতন বৃদ্ধির নিকয়মই স্বাভাবিক। এই ১৬ বছরে কতটা পরিমাণে বেতন বাড়ল ক্যাপ্টেন কুলের। দলকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন। সিএসকেতে মাহির বেতনের গ্রাফ তুলে ধরা হল এই প্রতিবেদনে।

২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ১৫ কোটি টাকায় সিএসকেতে খেলেছেন ধোনি। ২০২২ সালে ১২ কোটি টাকার বিনিময়ে চুক্তি পুণনবীকরণ করেন ধোনি।
১৫টি আইপিএলের মধ্যে ১০ বার অধিনায়ক হিসেবে ফাইনাল খেলেছেন এমএস ধোনি। ৯ বার সিএসকের হয়ে ও একবার পুণের হয়ে। এখনও পর্যন্ত ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন এমএস ধোনি। প্রতিবারই সিএসকের হয়ে। ৬ বার রানার্স হয়েছেন। ৫ বার চেন্নাইয়ের হয়ে ও একবার পুণের হয়ে।
সিএসকের জার্সিতে পাঁচবার আইপিএল জিতেছেন। বিগত দেড় দশকে আইপিএলের সেরা অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। বিগত কয়েক মাসে এমএস ধোনির আইপিএল ২০২৪-এ খেলা বা না খেলা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছিল। অনেকেই এই নিয়ে জল্পনা শুরু করে ছিলেন। কিন্তু, এখন সে সব কিছুর অবসান ঘটেছে। কারণ ধোনিকে রেখেই ২০২৪ সালের আইপিএলের দল সাজিয়েছে সিএসকে।
এমনকি আসন্ন আইপিএলের মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এবারও আইপিএলে দেখা যাবে মাহি ম্যাজিক। যা বিগত দেড় দশক ধরে দেখে আসছেন ক্রিকেট প্রেমীরা।
1⃣6⃣ years- 1⃣ Name!
— Chennai Super Kings (@ChennaiIPL) February 20, 2024
𝗧𝗛𝗔𝗟𝗔🦁💛 pic.twitter.com/ljOq7C3Kcq
চোট আঘাতের সমস্যায় জর্জরিত ৪১-এর মহেন্দ্র সিং ধোনি। আগের মতো গতি নেই, ব্যাট হাতে ক্ষিপ্রতা নেই। কিন্তু মনের জোর এবং মস্তিষ্ককে পুঁজি করেই মাঠে লড়ে যাচ্ছেন মাহি। আন্তজার্তিক ক্রিকেট থেকে আগেই বিদায় নিয়েছেন, ২২ গজের সঙ্গে ধোনির সম্পর্ক এখন হলুদ জার্সির সুতোয় বাধা।
ধোনির এটাই শেষ আইপিএল কিনা তার উত্তর দেবে সময়ই। তবে আইপিএলকে ধোনি যা দিয়েছেন তা চিরকাল উজ্জ্বল থাকবে রেকর্ড বুকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications