'আইপিএল চাবি' দিয়ে কীভাবে খুলবে বিশ্বকাপ দলের দরজা - জানালেন রিকি পন্টিং
আইপিএলের পারফরম্যান্সের মাধ্যমে কী ভাবে ভারতের বিশ্বকাপের দলে জায়গা পাওয়া যাবে - ভারতীয় খেলোয়াড়দের জন্য দিল্লি ক্যপিটালস কোচ রিকি পন্টিং-এর পরামর্শ।
বিশ্বকাপের আগে আর একটিও আন্তর্জাতিক ম্য়াচ নেই ভারতের হাতে। এই অবস্থায় বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার মনে করছেন আইপিএল-ই হতে পারে বিশ্বকাপের দলে ঢোকার চাবিকাঠি। একই মতের সমর্থক দিল্লি ক্যাপিটালস কোচ রিকি পন্টিং-ও। ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ভারতীয় ক্রিকেটারদের বিশ্বকাপের কথা ভুলে আইপিএল-এ মন দিতে হবে। তাহলেই বিশ্বকাপের টিকিট মিলতে পারে।

দিল্লি ক্যাপিটালস-এর অধিনায়ক শ্রেয়স আইয়ারও ভারতীয় দলে ঢোকার দৌড়ে আছেন। তাঁর মতে ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানে মনোসংযোগ করতে হবে। অধিনায়কের এই মানসিকতায় তিনি মুগ্ধ বলে জানিয়েছেন পন্টিং। তিনি বলেছেন, ক্রিকেটারদের মাথায় রাখতে হবে আইপিএল-এ রান করাটাই তাদের হাতে আছে। কাজেই সেটাতেই তাদের ফোকাস করতে হবে। আর রান করতে পারলে দল বাছাইয়ের সময় নির্বাচকরা তাদের কথা ভাবতে বাধ্য হবেন।
আইপিএল-এর পরই বিশ্বকাপ। তাই 'ওয়ার্কলোড ম্যানেজমেন্ট' বড় ইস্য়ু হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় বোর্ড কিন্তু এখনও এই নিয়ে সরাসরি কোনও নির্দেশ আইপিএল দলগুলিকে দেয়নি বলে দাবি করেন পন্টিং। তবে তাঁর মতে সম্ভবত নির্দেশ থাকবে শুধু মাত্র জোরে বোলারদের নিয়ে।












Click it and Unblock the Notifications