IPL 2024: কোন অঙ্কে প্লে-অফে যেতে পারে মুম্বই? বিশ্বকাপের বছরে রোহিতের ফর্ম উদ্বেগ বাড়াচ্ছে
সোমবার সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফে লড়াইয়ে নিজেদের ভাসিয়ে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই দল ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে উঠে এসেছে নবম স্থানে। নেট রান রেট মাইনাস (-) ০.২১২। সানরাইজার্সের বিরুদ্ধে জয় একটুও হলেও অক্সিজেন জোগালো হার্দিক পাণ্ডিয়ার দলকে। এখনও কি প্লে-অফে উঠতে পারে মুম্বই দল? অঙ্কের বিচারে প্লে-অফের রাস্তা খোলা থাকলেও কার্যত অসম্ভব। মুম্বইয়ের আর মাত্র দুটি ম্যাচ বাকি।
এখনও মুম্বই দলের বাকি আছে দুইটি ম্যাচ। আগামী ১১ মে রোহিতরা খেলতে নামবে ইডেনে প্রতিপক্ষ কেকেআর। আগামী ১৭ মে লখনউয়ের বিরুদ্ধে শেষ ম্যাচ রয়েছে মুম্বই দলের। এই মাচ দুটি শুধু জিতলেই হবে না একইসঙ্গে বড় ব্যবধানে জিততে হবে মুম্বই দলকে। যাতে তাদের নেট রান রেট বাড়ে। একইসঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে।

চার নম্বর স্থানের জন্য একাঝিক দলের সঙ্গী সমীকরণ জড়িয়ে মুম্বইয়ের। লখনউ সুপার জায়ান্টস রয়েছে ৫ম স্থানে। ১১ ম্যাচে ১২ পয়েন্ট রাহুলদের। লখনউয়ের বাকি তিন ্ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১০ পয়েন্টে থাকা দিল্লির বাকি তিন ম্যাচ, তারা সব ম্যাচ জিতলে আশা শেষ মুন্বইয়ের। আরসিবি তাদের ১১ ম্যাচের মধ্যে সাতটি হেরেছে চারটিতে জয়লাভ করেছে। সব ম্যাচ জিলে তারা ১৪ পয়েন্টে শেষ করবে।
মুম্বই দলের কঠিন অঙ্কের মতোই রোহিত শর্মার ফর্ম নিয়েও উদ্বেগ বাড়ছে। বিশ্বকাপের বছর। প্রত্যাশাও বেশি। আইপিএলে পারফরম্যান্সে সেই ধার দেখা যাচ্ছে না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত দু-মরসুমে ব্যাটার রোহিতের পারফরম্যান্স হতাশার। টিম ইন্ডিয়ার চিন্তা বাড়াচ্ছেন অধিনায়ক রোহিতের ফর্ম।
এবারের একটা সেঞ্চুরি এবং ৪৯ রানের ইনিংস খেছেন। গত পাঁচ ম্যাচে রোহিতের ব্যাটে সর্বাধিক স্কোর ১১। সোমবার ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে করেছেন ৪ রান। হতাশ রোহিত নিজেও ।সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল। যাতে দেখা যাচ্ছে, নিজেকে নিয়ে হতাশ রোহিত। ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়েছেন।
Rohit Sharma crying in the dressing room. pic.twitter.com/GRU5uF3fpc
— Gaurav (@Melbourne__82) May 6, 2024
সূর্যকুমার আইপিএল কেরিয়ারের দ্বিতীয় শতরানটি পেলেন হায়দরাবাদ ম্যাচে। গত বছরও তিনি সেঞ্চুরি করেছিলেন আইপিএলে। ১২টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৫১ বলে ১০২ রানে অপরাজিত থাকেন সূর্য।












Click it and Unblock the Notifications